বিনোদন ১৪ ডিসেম্বর, ২০২০ ০৭:৪৪

যে কারণে আলোচনায় শ্রীদেবীকন্যা

বিনোদন ডেস্ক

তারকা ও তারকাদের ছেলে-মেয়েদের ফ্যাশন, পোশাক,আশাক আর ব্যক্তিগত জীবন নিয়ে মুখরোচক গল্পের শেষ নেই। এছাড়া আর অনুরাগীরাও তাঁদের বিষয়ে খুটিনাটি জানতে আগ্রহী। তাঁদের বিলাসবহুল বাড়ি-গাড়ি আর দামি সব পোশাক-অলংকারের কথা তো হামেশাই সামাজিক পাতায় উঠে আসে। খবরের শিরোনামও হয়। তবে এবার একটু অন্যরকম গল্প।

সন্ধ্যার ব্রাঞ্চ আর রাতের ডেটে কী ধরনের পোশাক পছন্দ করেন আপনি? তা বোধহয় বোঝেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। এবার এক বিজ্ঞাপনচিত্রে এ নায়িকাকে দারুণ হলুদ পোশাকে দেখা গেছে। জানেন, পোশাকটির দাম কত?

ভারতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ফ্যাশন ব্র্যান্ড শেইনের উজ্জ্বল হলুদ আর সাদা পলকা ডটের পোশাকটির দাম মাত্র ৮২৪ রুপি, বাংলাদেশের মুদ্রায় যা ৯৪৫ টাকার মতো। কি, অবাক হলেন? হ্যাঁ, শুধু দামি পোশাক নয়, এত অল্প দামের পোশাকও শ্রীদেবীকন্যা পরেন!

উল্লেখ্য, জাহ্নবী কাপুরকে সবশেষ ‘গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল’ সিনেমায় দেখা গেছে। তাঁকে আগামীতে ‘দস্তানা টু’ ও ‘রুহি আফজানা’ সিনেমায় দেখা যাবে এ তারকা কন্যাকে। অন্যদিকে বলিউডে নিজের জায়গা বুঝে নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী।