বিনোদন ডেস্ক
পশ্চিম বাংলার গুনি নির্মাতা সৃজিত মুখার্জি। বড়দিনে মুক্তির কথা ছিল ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ সিনেমা। কিন্তু নানা জটিলতায় মুক্তি পাচ্ছে না সিনেমাটি। ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ সঠিক সময়ে না এলেও নতুন সিনেমার প্রত্যাবর্তন ঘটাচ্ছেন পরিচালক। সৃজিতের নতুন সেই সিনেমার নিয়ে আগ্রহের শেষ নেই অনুরাগীদের মাঝে।
ভারতীয় গণমাধ্যম জানান, উত্তম কুমারকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সৃজিতের নতুন সিনেমা, তবে এটি বায়োপিক নয়। নতুন এই সিনেমাতে নেই কোনো নামী তারকা। মুখ্য চরিত্রদের অনেকেই প্রথমবার কাজ করবেন পরিচালকের সঙ্গে। রয়েছেন শুভাশিস মুখোপাধ্যায়, লাবণী সরকার, গৌরব চট্টোপাধ্যায় প্রমুখ।
গণমাধ্যমটি আরো জানিয়েছে, গোপনীয়তার স্বার্থে এখনো কাউকে চিত্রনাট্য দেওয়া হয়নি। উত্তম কুমার অভিনীত বেশ কয়েকটি সিনেমার দৃশ্যের স্বত্ব কিনেছেন প্রযোজক। আগামী ফেব্রুয়ারিতে শুটিং শুরুর কথা রয়েছে।
অন্যদিকে, ক্যামেলিয়া প্রোডাকশনসের প্রযোজনায় একটি রোমান্টিক কমেডি সিনেমা করার কথা আছে সৃজিত মুখার্জির।






















