বিনোদন ১৭ ডিসেম্বর, ২০২০ ১১:৫৪

নতুন সর্ম্পকে কৃষ্ণা শ্রফ

বলিউড অভিনেতা জ্যাকি শ্রফের মেয়ে কৃষ্ণা শ্রফ। গত মাসে প্রেমিকের সঙ্গে ছাড়াছাড়ি হয় তার। এক বছর চুটিয়ে প্রেম করে ইবনে হ্যায়মের সঙ্গে ছাড়াছাড়ি হয় তার। কৃষ্ণা আর হ্যায়মের একসঙ্গে কোনো ছবি যেন কেউ পোস্ট না করেন তার অনুরোধ জানিয়েছিল স্টার কিড।

নতুন খবর হলো- ব্রেকআপের এক মাসের মাথায় নতুন সর্ম্পকে জড়ালেন জ্যাকি শ্রফের কন্যা। কৃষ্ণার ইনস্টাগ্রামে দেখা গেছে, নুসরেত নামের এক ব্যক্তির গালে চুমু খাচ্ছেন। নুসরেতের পরনে ছিল সাদা ফুল হাতা শার্ট আর চোখে সানগ্লাস। ছবির ক্যাপশনে কৃষ্ণা লিখেছেন, ‘বে-টাইম

এরপরই নতুন গুঞ্জন শুরু হয়েছে কৃষ্ণাকে নিয়ে।তিনি কি নতুন সম্পর্কে জড়িয়েছেন?’ ছবির কমেন্টস ঘরে এমন প্রশ্ন করেছেন নেটিজেনদের একাংশ। কেউ আবার কটু মন্তব্যও করেছেন। লিখেছেন, ‘ব্রেকআপের রেশ কাটতে না কাটতেই ফের নতুন বয়ফ্রেন্ড!’

কমেন্টস চোখে পড়েছে কৃষ্ণার সাবেক প্রেমিকের। তিনি লিখেছেন, ‘এতো তাড়াতাড়ি মুভ অন করে নিলে!’ যদিও মন্তব্যের কোনো উত্তর দেননি কৃষ্ণা। নুসরেত নামের ওই ব্যক্তি কি কৃষ্ণার নতুন প্রেমিক? সে বিষয়ে জানতে আরও সময় লাগবে। নেটিজেনদের অপেক্ষা করতে কৃষ্ণা বা নুসরেতের মুখ খোলা পর্যন্ত।

সূত্র: সময় নিউজ