বিনোদন ডেস্ক
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কলকাতায় পা রেখেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গত ৭ বছরে এতটা সময় একটানা কলকাতা থেকে দূরে থাকতে হয়নি এই অভিনেত্রীকে।
পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ পত্রিকা আনন্দবাজার সূত্রে জানা গেছে, বুধবার কলকাতা নেমেছেন জয়া। আর আজ বৃহস্পতিবার থেকেই শুরু করেছেন শুটিং। বাওয়ালি রাজবাড়িতে একটি বিজ্ঞাপনের কাজে ব্যস্ত সময় পাড় করছেন।
ঢাকায় অবস্থানের সময় কলকাতায় শুটিংয়ে যাওয়া প্রসঙ্গে জয়া জানিয়েছিলেন, ‘ছিনতাই হয়ে যাওয়া বাচ্চাকে উদ্ধারের জন্য একজন মায়ের সংগ্রাম দেখা যাবে এখানে। সন্তানকে উদ্ধার করতে গিয়ে নতুন করে নিজেকে আবিষ্কার করেন মা। আমার চরিত্রটি এমনই।’
প্রসঙ্গত, ‘সোয়েটার’ ও ‘হৃদপিণ্ড’-খ্যাত শিলাদিত্য মৌলিকের ‘ছেলেধরা’ নামের ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে জয়াকে।






















