বিনোদন ডেস্ক
আগামী বছরের নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন টিভির পর্দার অন্যতম সেরা জুটি অপূর্ব-মেহজাবীন। সদ্য শুটিং শেষ হওয়া এই নাটকটির নাম ‘ক্যান্ডি ক্রাশ’। এটি রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মহিম।
জানা যায়, ২০২১ সালে এই জুটির প্রথম প্রচার প্রতীক্ষিত কাজ হিসেবে চূড়ান্ত হয়ে আছে নাটকটি। এটি প্রচার হবে নতুন বছরের দ্বিতীয় দিন একটি বেসরকারি টিভি চ্যালেনে।একইসঙ্গে উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
নির্মাতা নাটকটি নিয়ে গণমাধ্যম কে বলেন, ‘এতে অপূর্বকে দেখা যাবে কৃপণ স্বভাবের চরিত্রে। যে মূলত গিটার বাজিয়ে সুর খোঁজার চেষ্টা করেন। কিন্তু সুর আর হয় না! অন্যদিকে মেহজাবীনকে দেখা যাবে বারবার ফেল করা মেধাহীন ছাত্রীর চরিত্রে! যদিও নাটকে তিনি সাইকেলে চেপে ঘুরে বেড়ান মোটা ফ্রেমের চশমা পরে। কারণ, এতে অপূর্বসহ অন্যরা যেন মনে করেন, মেয়েটা মেধাবী!’
‘ক্যান্ডি ক্রাশ’ প্রসঙ্গে মহিদুল মহিম বলেন, ‘টানা ৭ মাস পর নতুন নাটক নির্মাণ করলাম। একটু ভিন্নভাবে সবকিছু সেট করার চেষ্টা করেছি। এটা মূলত মজার নাটক। কারণ, মহামারির এই বিষণ্ণ সময়ে দর্শকদের হালকা থাকা জরুরি। অপূর্ব ভাই ও মেহজাবীন আপুর পূর্ণ সহযোগিতা পেয়েছি। স্বাধীনতা পেয়েছি প্রযোজক পাপ্পু ভাইয়ে আশা করি কাজটি ভালো হবে।’






















