বিনোদন ১৯ ডিসেম্বর, ২০২০ ০৪:২৩

‘ক্যাশ’ দিয়ে বড় পর্দায় এভ্রিল

বিনোদন ডেস্ক   

বর্তমান সময়ের ব্যস্ততম নির্মাতা সৈকত নাসির তার নতুন সিনেমাক্যাশক্যাশনামটা শুনলেই টাকার গন্ধ এসে লাগে নাকে এবং এই ক্যাশ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে মিস ওয়ার্ল্ড খ্যাত মডেল অভিনেত্রী জান্নাতুল নাঈম এভ্রিলের সৈকত এবং এভ্রিল প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন

জানা যায়, ‘ক্যাশসিনেমাতে এভ্রিল যে ক্যারেক্টার প্লে করবেন তার নাম অলিভিয়া নির্মাতা জানান, নতুন বছরের শুরুতেই সিনেমাটির শুটিং শুরু করবেন এই সিনেমাতে দর্শক অলিভিয়া মানে এভ্রিলকে নতুনভাবে দেখতে পারবেন এবং চিত্রনায়িকা বিশেষণটি এই সিনেমাটি দিয়েই পেতে যাচ্ছেন তিনি অন্যদিকে জানা যায়, সিনেমাটির জন্য তিনি নিজেকে যথাযথভাবেই তৈরি করছেন, যেন দর্শকেরা পর্দায় এভ্রিলকে নয়,অলিভিয়াকে দেখতে পায়

নতুন বছরের প্ল্যান সম্পর্কে জানতে চাইলে গণমাধ্যমকে এভ্রিল বলেন, ‘নতুন বছর হবে সম্পূর্ণ আমার,সমস্ত বছর আমি স্ক্রিনে রাজত্ব করতে চাই

তিনি সিনেমা গল্প নিয়ে বলেন আমরাও বুঝে ফেললাম তিনি সিনেমাটির গল্প সম্পর্কে এখনই কিছু বলতে চাইছেন না তবে তার চোখে মুখে বড় পর্দায় আসবার উন্মাদনা

এদিকে, ক্যাশ সিনেমাটিতে চিত্রনায়ক নিরব, পূজা চেরি, রিও সহ অনেক তারকা শিল্পী অভিনয় করছেন ক্যাশ প্রযোজনা করছে, স্বদেশ এন্টারটেইনমেন্ট