বিনোদন ১৯ ডিসেম্বর, ২০২০ ০৬:২২

ছিল গানের প্রচারণা, মা হচ্ছেন না নেহা

বিনোদন ডেস্ক

বলিউড তারকাদের নিয়ে যেন অনুরাগীদের আগ্রহের শেষ নেই।  সম্প্রতি গণমাধ্যমে শোরগোল বেঁধে যায় বলিউড তারকা নেহার মা হওয়ার খবর নিয়ে। মূলত তাদের ছবি দেখেই এমন গুঞ্জন তৈরি হয় মিডিয়ায়। কিন্তু সস্প্রতি কণ্ঠশিল্পী জানালেন মা হচ্ছেন না তিনি বরং, সব কিছুই গানের প্রচারণায় ব্যবহার করছেন তিনি

গত ১৮ ডিসেম্বর সামজিক যোগাযোগ মাধ্যমে নেহা স্বামীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন সেখানে বেবিবাম্প দেখা যাচ্ছিল তাঁর এরপর থেকে গুঞ্জন শুরু হয়, মা হচ্ছেন নেহা আর হবেই না কেন? নেহা সেই ছবিতে ক্যাপশন জুড়েছেনখেয়াল রক্ষা করআর এই ছবির নিচে নেহার স্বামী রোহনপ্রীত সিং মন্তব্য করেন, ‘এখন তোমাকে অতিরিক্ত যত্ন নিতে হবে

f

কিন্তু একদিন পরই গুঞ্জনের আগুনে জল ঢেলে দিয়েছেন গায়িকা অন্তর্জালে আর এক পোস্টে জানিয়ে দিয়েছেনখেয়াল রক্ষা করশিরোনামে নতুন গান ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তাঁর স্বামী-স্ত্রীর এই গানটি গীতিকার বাবুর কথায় সুর করেছেন রজত নাগপাল

গত ২৪ অক্টোবর দীর্ঘদিনের বন্ধু রোহনপ্রীত সিংয়ের সঙ্গে দিল্লিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন নেহা সেই বিয়ে নিয়ে সৃষ্টি করেছেন নানা আলোচনা আর গুঞ্জন যদিও শেষ পর্যন্ত সত্যিই বিয়ে করেছেন এই গায়িকা বিয়ের আগেনেহু দ্য বিয়াশিরোনামে গান মুক্তি দিয়েছিলেন নেহা কক্কর গানে দেখা গেছে নেহা-রোহনপ্রীতকে সে জন্য নেহার সত্যিকারের বিয়ের সময়কার আলোচনা ছিল ওই গানের প্রচারণার অংশ

গতকাল ভারতীয় একাধিক গণমাধ্যম নেহার মা হতে যাওয়ার এই গুঞ্জনের খবর প্রকাশ করলেও কেউই নেহা সত্যি মা হচ্ছেন কি না, তা নিশ্চিত করেনি কারণ, এর আগে নেহা তাঁর গানের প্রচারণার জন্য এমন পথ বেছে নিয়েছিলেন সেজন্য গণমাধ্যমগুলো জানিয়েছিল, নেহা এবারও কোনো প্রচারণার জন্য এমন ছবি আপলোড করে আলোচনায় আসতে চাইছেন অবশেষে সেটিই সত্য হলো