বিনোদন ১৯ ডিসেম্বর, ২০২০ ০৭:১৪

অভিনেতা কাদেরের অবস্থা এখনও আশঙ্কাজনক

বিনোদন ডেস্ক

আব্দুল কাদের কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে তুমুল আলোচনায় আসেন এ ছাড়া জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র পরিচিত মুখ তিনি হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্য তিনি তুমুল জনপ্রিয় টেলিভিশনের পর্দায়

বর্তমানে ক্যানসারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের জানা যায়, চেন্নাইয়ের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে তার এ অভিনেতার প্যানক্রিয়াসের ক্যানসার জটিল রূপ ধারণ করেছে চতুর্থ স্টেজে চলে গিয়েছে শারীরিক অবস্থার তেমন উন্নতি নেই

আবদুল কাদেরের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম তিনি বলেন, ‘বাবা ক্যান্সার ফোর স্টেজে থাকায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না শরীর প্রচণ্ড দুর্বল এই অবস্থায় তাকে কেমোথেরাপি দেওয়া যাচ্ছে না চিকিৎসকরা একবার আইসিইউতে নিতে চেয়েছিলেন, পরে আবার পরামর্শ দিয়েছেন আইসিইউতে না নেওয়ার আমরা অপেক্ষা করছি, যদি শরীর একটুও ভালো হয়, তবে ২০ ডিসেম্বর দেশে নিয়ে আসব

এদিকে, তবে কাদেরের ‘কোথাও কেউ নেই’ নাটকের সহকর্মী আসাদুজ্জামান নূর তাকে সাহস দিয়েছেন ফিরে আসতে বলেছেন দেশে এছাড়া, গণমাধ্যমকে জাহিদা ইসলাম বলেন, ‘আমার শ্বশুরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন আসাদুজ্জামান নূর তিনিও বলেছেন চেন্নাইয়ে না থেকে দেশে ফিরতে ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থাও তিনি করাবেন ঢাকায় এলে আমার শ্বশুর আবার সুস্থ হবেন বলেও আশাবাদী তিনি