বিনোদন ২২ ডিসেম্বর, ২০২০ ০৮:২৬

আংটি বদল করলেন আরিয়ানা

বিনোদন ডেস্ক

সম্প্রতি মার্কিন জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী আরিয়ানা গ্রান্ডে বাগদান সেরেছেন। পাত্র রিয়েল এস্টেট এজেন্ট প্রেমিক ডাল্টন গোমেজ। সংবাদটি নিশ্চিত করেছে বিবিসি।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বাগদত্তার সঙ্গে ছবি ও আংটির ছবি পোস্ট করে আরিয়ানা গ্রান্ডে ক্যাপশন জুড়েছেন, ‘চিরকাল এবং তারপর কিছু।’

d

বিবিসির খবরে বলা হয়েছে, ২৭ বছর বয়সী আরিয়ানা গ্রান্ডের প্রেমিক ডাল্টন গোমেজের বয়স ২০ বছর। বর্তমানে তাঁরা লস অ্যাঞ্জেলেসের বাড়িতে বাস করছেন। গত বছরের শুরুতে তাঁদের প্রথম একসঙ্গে দেখা গেলেও এ বছরের জুনে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেন তাঁরা।

উল্লেখ্য, ইনস্টাগ্রামে তুমুল জনপ্রিয় আরিয়ানা। তাঁর অর্জনে আছে তিনটি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস, একটি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড, তিনটি এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ড এবং চারটি গ্র্যামি অ্যাওয়ার্ড মনোনয়ন। তাঁর তিনটি অ্যালবামই আরআইএএ কর্তৃক প্লাটিনাম হিসেবে স্বীকৃতি পেয়েছে।