বিনোদন ২৩ ডিসেম্বর, ২০২০ ০৯:০০

ফের জোট বাঁধছেন সালমান-ক্যাটরিনা

বিনোদন ডেস্ক

নতুন বছরে চমক নিয়ে ফিরছেন সালমান খান-ক্যাটরিনা কাইফ বলিপাড়ায় যতই ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনার নাম জড়িয়ে গুঞ্জন ছড়াক না কেন, ভাইজানের সঙ্গে অনস্ক্রিন রোমান্স এক্ষুণি মুছতে রাজি নন ক্যাটরিনা

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সালমান-ক্যাটরিনা নতুন বছরে তাদের নবম ছবিটাইগার এর জন্য আরও একবার জুটি বাঁধতে চলেছেন পরিচালনায় মণীশ শর্মাএক থা টাইগারপরিচালনা করেছিলেন কবীর খানটাইগার জিন্দা হ্যায়’-এর পরিচালক আলি আব্বাস জাফর যিনি ক্যাটরিনাকে নিয়ে একটি ছবি করতে চলেছেন শাহরুখ খানের আগামী ছবিপাঠান’-এর শুট শেষ হলেই নতুন ছবিতে হাত দিবেন মণীশ

কারণ, বাদশা খানের ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন সালমান তাই শুট শুরু হবে আগামী মার্চের মাঝামাঝিটাইগারফ্র্যানচাইজির তৃতীয় ছবির শুট তিনটি ভাগে হবে শুটিং স্পট মুম্বই এবং মধ্য প্রাচ্য ছবির প্রথম এবং শেষ ভাগ সম্ভবত শুট হবে মুম্বইয়ে মাঝের কিছু অংশের জন্য নায়ক-নায়িকা উড়ে যাবেন মধ্য প্রাচ্যের নানা দেশে

প্রযোজক যশরাজ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিনেমাতেওটাইগার জিন্দা হ্যায় মতো নতুন মুখ দেখা যাবে