বিনোদন ২৩ ডিসেম্বর, ২০২০ ১০:৪৭

‘আইস্যালা’ দিয়ে ফিরছেন মিলা

বিনোদন ডেস্ক

দীর্ঘ বছর পেরিয়ে ফের গানে ফিরছেন এক সময়ের আলোচিত শিল্পী মিলা জানা যায় চলতি বছরের শেষ প্রান্তে এসে গানে গানে পুরনো রকস্টার মিলাকেই ফিরে পেতে যাচ্ছেন শ্রোতারাআইস্যালাশিরোনামের গানটির টিজার ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে ইন্টারনেটে যেখানে মিলেছে পুরনো মিলার নতুন রূপ

জানা গিয়েছে গানটির কথা লিখেছেন মিলা, উপল সুস্মিতা আর সুর-সংগীত করেছেন মিলা নিজেই সংগীতায়োজনে সহযোগিতা করেছেন নাভেদ পারভেজ গানটির ভিডিও নির্মাণ করেছেন রফিকুল ইসলাম ্যাফ

গান প্রসঙ্গে মিলা জানান, এটি ক্লাব ঘরানার গান তাই এর ভিডিওটাও জমকালো আয়োজনে মডার্ন ধাঁচে করা হয়েছে যেহেতু গানটি ক্লাব নাম্বার, তাই দেশের সমস্ত ডিজেকে এই গান উৎসর্গ করেছেন তিনি
আজ, ২৩ ডিসেম্বর রাতে দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারেআইস্যালাপ্রকাশ হবে

মিলা বলেন, এই মহামারিতে আমি একটা বিষয় উপলব্ধি করেছি যে, এমন একটা গান করা দরকার, যেটা মানুষকে শত হতাশার মধ্যেও আনন্দ-উদযাপন করতে অনুপ্রাণিত করবে এটা তেমনই এক গান আমি চেয়েছি এই গানটির সঙ্গে নেচে-গেয়ে শ্রোতারা মহামারির এই বছরটাকে মুছে ফেলুক হৃদয় থেকে শুরু করুক নতুন বছরে নতুন উদ্দীপনা নিয়ে

এদিকে মিলা তার গানের প্রচারনার জন্য নিয়েছে নতুন উদ্যোগআইস্যালা তিনি একসঙ্গে হাজির করছেন দেশের জনপ্রিয় সব ডিজেকে এছাড়া, সবাইকে নিয়ে একটি ফেসবুক লাইভ করবেন তিনি যেখানে তার সঙ্গে যুক্ত হবেন ডিজে রাহাত, ডিজে প্রিন্স, ডিজে সনিকা, ডিজে আকস, ডিজে রেক্স, ডিজে ওয়াহি, ডিজে জুডো, ডিজে তন্ময় এবং দেশ বিদেশের আরও কয়েকজন ডিজে তারা প্রত্যেকে নিজ নিজ স্টাইলে গানটির মিক্সিং করে শোনাবেন ২৪ ডিসেম্বর বিকাল ৩টা থেকে ৫টার মধ্যে অনলাইনে এই আয়োজন সম্পন্ন হবে বলে জানিয়েছেন মিলা

উল্লেখ্যয, মিলার সর্বশেষ একক গাননাচোপ্রকাশ হয় ২০১৫ সালে তারও বছর আগে ২০০৯ সালে প্রকাশ হয় তার শেষ একক অ্যালবামরিডিফাইন্ড