বিনোদন ডেস্ক।।
এপার বাংলা এবং ওপার বাংলা মিলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত-বাংলা ফিল্ম অ্যাওয়ার্ড। এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। তবে গুঞ্জন থেকে তা খুব শীঘ্রই বাস্তবে রূপ পেতে যাচ্ছে। অবশেষে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছেন আয়োজকেরা। আসছে ২১ অক্টোবর ঢাকাতেই অনুষ্ঠিত হবে এ ফিল্মফেয়ার এওয়ার্ডের প্রথম আসরটি।
এ বিষয়ে নির্মাতা গৌতম ঘোষ এক সংবাদ সম্মেলনে তথ্যটির সত্যতা নিশ্চিত করেন। ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার উদ্যোগে এ ফিল্ম অ্যাওয়ার্ডের আয়োজন করা হবে।
এছাড়াও জানা গেছে, বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্রকে ‘ওয়ান উইন্ডো সিস্টেম’-এর মাধ্যমে বাংলা ভাষার চলচ্চিত্রকে পুরো বিশ্বের দর্শকের কাছে পৌঁছানোর জন্যই উদ্যোগটি নেয়া হয়েছে।
ভারতের জুরি কমিটিতে গৌতম ঘোষের পাশাপাশি আরও থাকছেন অভিনেতা-মন্ত্রী ব্রাত্য বসু, অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী এবং একজন প্রযোজক ও সাংবাদিক। শিগগিরই বাংলাদেশের জুড়ি কমিটি গঠন করা হবে।
এছাড়াও মোট ১২টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে। বাংলা ছাড়াও আরও আট ভাষার চলচ্চিত্রের জন্য রয়েছে পুরস্কার। তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড়, মারাঠি, ভোজপুরি, গুজরাটি ও হিন্দি ভাষার ছবিও দেখানো হবে।






















