বিনোদন ডেস্ক
ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে ‘নবাব এলএলবি’ ছবিটি। চলচ্চিত্রটির একটি দৃশ্যে ধর্ষণের শিকার এক নারী থানায় মামলা করার জন্য যান। ওই দৃশ্যে পুলিশের একজন এসআই (অভিনয় করেছেন শাহীন মৃধা) ওই নারীকে ধর্ষণ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। সে দৃশ্য নিয়েই আপত্তি হয় পুলিশের। এতে পুলিশকে বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ছবির পরিচালক মামুনকে রাজধানীর মিরপুরের বাসা থেকে আটক করা হয়। আটকের পর পর্ণগ্রাফি আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার বাদী ডিএমপির গোয়েন্দা বিভাগের সাইবার ক্রাইম ইউনিটের পরিদর্শক মো. নসিরুল আমিন জানান, রাজধানীর রমনা থানায় পর্ণগ্রাফি আইনে অনন্য মামুন ও শাহীন মৃধার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। গতকাল পুলিশের বরাত দিয়ে একটি গণমাধ্যমে খবর প্রচার করে পরিচালক মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে গ্রেফতার করে কারাগারা পাঠানোর পর অভিনেত্রী স্পর্শিয়াকে খুঁজছেন পুলিশ
এমন খবর প্রকাশের পর স্পর্শিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে স্পর্শিয়া বলেন, আমাকে খোঁজার তো কিছু নেই। আমি আমার বাসাতেই আছি। আর মামলাটি যারা দেখভাল করছেন তাদের সঙ্গে যোগাযোগও রেখেছি আমি। তাদরে জানিয়েছি, মামাল জন্য আমাকে যখন প্রযোজন হবে আমি যাবো। এ বিষয়ে লুকোচুরির তো কিছু নেই
’কোন ক্রাইম তো করিনি যে পালিয়ে থাকতে হবে আমাকে। আমাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছেন এমন খবর যারা প্রচার করছেন তারা কার বরাত দিয়ে এমন খবর প্রচার করছেন আমার জানা নেই। আশা করি এমন খবর প্রচার থেকে বিরত থাকবেন’ বলেন স্পর্শিয়া।
প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর ‘আই থিয়েটার’ অ্যাপে মুক্তি পায় ‘নবাব এলএলবি’ ছবিটি। ওইদিন সিনেমাটির অর্ধেক অংশ মুক্তি দেওয়া হয়। বাকি অর্ধেক মুক্তি দেওয়া হবে আগামী ১ জানুয়ারি। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া ও শহীদুজ্জামান সেলিম। প্রযোজনা করেছে সেলিব্রেটি প্রোডাকশন।






















