বিনোদন ২৬ ডিসেম্বর, ২০২০ ০৮:৩০

ভাগ্নেকে একা করে চলে গেলেন মামা

বিনোদন ডেস্ক

দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানইত্যাদিইত্যাদিঅনুষ্ঠানের গুরুত্বপূর্ণ একটি অংশ মামা-ভাগ্নের অভিনয়। অনুষ্ঠানে মামা চরিত্রে দেখা যেত অভিনেতা আবদুল কাদেরকে আর ভাগ্নে চরিত্রে অভিনেতা আফজাল শরীফ ভাগ্নে আফজাল শরীফকে একা করে আজ শনিবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মামা আবদুল কাদের

মামার মৃত্যুতে ভাগ্নে আফজাল শরীফ বলেন, 'তিনি আমার আপনের চেয়েও আপন একজন তার মৃত্যুর শোক সহ্য করতে পারছি না'

মামার মৃত্যুতে কান্নাভেজা কণ্ঠে আফজাল শরীফ বলেন, ‘ভালো লাগছে না ভাই, সহ্য করার মতো না ২০টি বছর একসঙ্গে কাজ করেছি তিনি আমার আপনের চেয়েও আপন একজন নিয়মিত যোগাযোগ হতো যে অল্প 'জনের সঙ্গে আমার যোগাযোগ তাদের মধ্যে একজন ছিলেন তিনি

আফজাল শরীফ বলেন, '‘লাস্ট পর্ব ইত্যাদিতে আমার সংলাপ ছিলো, ‘আমি না জেনেবুঝে খারাপ করেই যাই, আর তুমি আমারে বাঁচায়া দাও মামাতার সংলাপ ছিলো, ‘ভাইগ্না, আমি বারবার বাঁচাই সত্য, কিন্তু কতদিন এভাবে বাঁচাতে পারবো?’ এই সংলাপ আজ বারবার মনে পড়ছে তার চলে যাওয়াটা একটু তাড়াতাড়িই হয়ে গেল’'

সবার কাছে আবদুল কাদেরের জন্য দোয়া চান জনপ্রিয় অভিনেতা আফজাল শরীফ