বিনোদন ডেস্ক
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। জনপ্রিয় এই অভিনেত্রীকে নিয়ে বলিপাড়ায় ছড়িয়েছে একের পর এক গুঞ্জন। এবার অভিনেতা ভিকি কৌশলের সাথে জড়িয়ে প্রেমের গুঞ্জন। প্রায়ই এই জুটিকে একসঙ্গে দেখা যায়। গতকাল বড়দিনের উৎসবও কথিত প্রেমিকের সঙ্গে পালন করেছেন ক্যাটরিনা।
গতকাল রাতে ক্যাটরিনার বাড়িতে গিয়েছিলেন ভিকি। বাড়ি থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন ‘উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ অভিনেতা। এই সময় তাদের দেখা গেছে হালকা নীল রঙের শার্ট ও সাদা মাস্ক পরা ছিলেন তিনি।
‘কফি উইথ করন’ টক শোয়ে প্রথম ভিকি ও ক্যাটরিনাকে নিয়ে আলোচনা হয়। এরপর বিভিন্ন সময় একসঙ্গে দেখা যায় তাদের। করোনা মহামারির কারণে দীর্ঘদিন লকডাউন থাকার পর তা শিথীল হলে ক্যাটরিনার বাড়ির সামনে ভিকিকে দেখা যায়। গত ১ ডিসেম্বর নির্মাতা করন জোহরের এক পার্টিতেও হাজির হয়েছিলেন এই জুটি।
উল্লেখ্য, জানা যায় আলী আব্বাস জাফরের সুপারহিরো সিনেমায় অভিনয় করবেন ক্যাটরিনা। এছাড়া সালমান খানের সঙ্গে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিং শুরু করবেন এই অভিনেত্রী। অন্যদিকে, সর্দার উদাম সিংয়ের বায়োপিকে দেখা যাবে ভিকিকে।






















