বিনোদন ২৮ ডিসেম্বর, ২০২০ ০৭:১৮

হয়রানির শিকার হয়েছি: স্পর্শিয়া

বিনোদন ডেস্ক

১৬ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি দেওয়া হয়েছেনবাব এলএলবিসিনেমাটি। মুক্তিপ্রাপ্ত সিনেমার দৃশ্যে পুলশকে হেয় করার অভিযোগে মামলা দায়ের করা হয়। সে মামলায় উঠে আসে পরিচালক অনন্য মামুন অভিনেতা শাহীন মৃধা ও অর্চিতা স্পর্শিয়ার নাম।

তারপর সে অভিনেত্রীকে তাকেও গ্রেপ্তার করা হতে পারে বলে গুঞ্জন ওঠে। তবে বিষয়টি নাকচ করে দিয়েছেন। এ অভিনেত্রী বলেন, যে মামলা হয়েছে সেখানে তার কোনো নামই ছিল না। এ ছাড়া পুলিশও জানিয়েছে এখানে তার কোনো দোষ নেই। স্পর্শিয়া বলেন, পুলিশকে হেয় করার ক্ষেত্রে আমার কোনো ভূমিকা নেই। আসলে ভুয়া সংবাদের কারণে ঝামেলাটা হয়েছে।

‘আমার তো ওই রকম কোনো সংলাপ ছিল না যার কারণে পুলিশ ছোট হচ্ছে। এমনকি পুরো সিনেমাতেও কাউকে হেয় করে এমন কোনো সংলাপ নেই। তারপরও আমার নাম কেন আসলো! কিছুই বুঝলাম না।’ এই অভিনেত্রী আরো জানান, তিনি ও তার পরিবার প্রচণ্ডভাবে হয়রানির শিকার হচ্ছেন এ কারণে।

প্রসঙ্গত ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পেয়েছে সিনেমা ‘নবাব এলএলবি’। এর একটি দৃশ্যে ধর্ষণের শিকার এক নারী থানায় মামলা করার জন্য যান। ওই দৃশ্যে পুলিশের একজন এস আই (অভিনয় করেছেন শাহীন মৃধা) ওই নারীকে ধর্ষণ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। সে দৃশ্য নিয়েই অভিযোগ পুলিশের। পুলিশকে বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগে পরিচালক মামুন ও সেই দৃশ্যে অভিনয় করা অভিনেতা শাহীন মৃধাকে গ্রেফতার করা হয়।