বিনোদন ২৮ ডিসেম্বর, ২০২০ ০৯:৩৫

এক মাস পর শুটিংয়ে অপর্ণা

অপর্ণা ঘোষ

অপর্ণা ঘোষ

বিনোদন ডেস্ক

গত ১০ ডিসেম্বর বিয়ে করেন অপর্ণা সতরাজিৎ বিয়ে আর ছোট পরিসরে মধুচন্দ্রিমা সেরে শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী অপর্ণা ঘোষ আর সতরাজিৎ চলে গেছেন জাপানে

গতকাল রোববার এই অভিনেত্রী অংশ নেনতোলপাড়শিরোনামের একটি ধারাবাহিক নাটকের শুটিংয়ে জাকির হোসেন উজ্জ্বলের রচনায় এটি নির্মাণ করছেন মুসাফির রনি অপর্ণা ঘোষ বলেন, ‘প্রায় এক মাসের বিরতির পর গতকাল কাজে ফিরলাম চিরচেনা জীবনে ফিরে বেশ ভালো লাগছে সহকর্মীরা সবাই শুভেচ্ছা জানালো

অপর্ণা আরও বলেন, ‘গত ২৫ ডিসেম্বর জাপান চলে গেছে শুনেছি, বিয়ে করলে নাকি সময় ভালো কাটে তার প্রমাণ পেলাম ওর সঙ্গে থাকা দিনগুলো এখন খুব মিস করি ওকে খুব মিস করছি তবে কিছু করার নেই ওর ওখানে কাজ আছে, তাই ওকে যেতে হয়েছে

জানা গেছে, আগামী বছর মে মাসে সতরাজিৎ ঢাকায় ফিরবেন তখন দেশের বাইরে মধুচন্দ্রিমা নিয়ে ভাববেন এই অভিনেত্রী