বিনোদন ২৮ ডিসেম্বর, ২০২০ ০৯:৫২

চলে গেলেন এ আর রহমানের মা

বিনোদন ডেস্ক

অস্কারজয়ী সংগীত তারকা আর রহমানের মা আর নেই।  আর রহমান আজ ২৮ ডিসেম্বর তার মায়ের একটি ছবি পোস্ট করেছেন এবং তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সম্প্রতি শারীরিকভাবে অসুস্থ ছিলেন তার মা করীমা বেগম কীভাবে করীমা বেগমের মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি

চলতি বছরে করোনাতেও আক্রান্ত হয়েছিলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ আর রহমানের মা

রহমান এক সাক্ষাৎকারে তার মাকে নিয়ে বলেছিলেন, ‘সংগীত ছিলো আমার মায়ের খুব প্রিয় সহজাত প্রবৃত্তিতে তিনি সংগীতকে হৃদয়ে ধারণ করেছিলেন যেভাবে তিনি চিন্তা করেন এবং সিন্ধান্ত গ্রহণ করেন তাতে স্পষ্ট যে তিনি আমার চেয়ে আধ্যাত্মিকভাবে অনেক উঁচুতে

আমার সংগীত জগতে আসার সিদ্ধান্তও তারই মাত্র একাদশ শ্রেণিতেই তিনি আমাকে স্কুল থেকে ছাড়িয়ে নেন, আর সংগীতের সঙ্গে সখ্যতা তৈরি করে দেন এটা তারই দৃঢ় বিশ্বাস ছিল যে সংগীতই আমার প্রকৃত পথ এখানে আমি সাফল্য পাবো

সিনেমাতে যেমন দেখা যায়, মা তার ছেলেকে কত স্বাচ্ছন্দে জড়িয়ে ধরে আদর করেন, মায়ের সঙ্গে সেরকম সম্পর্ক ছিল না রহমানের মাত্র নয় বছর বয়সে রহমানের (তখন নাম ছিল দিলীপ) বাবা সংগীত ব্যক্তিত্ব আরকে শেখর মারা যাওয়ার পর তার মা করীমা বেগমই (তখন নাম ছিল কস্তুরি শেখর) তাকে বড় করে তুলেছেন বলে নিজের জীবনের গল্পে জানিয়েছেন আর রহমান