বিনোদন ২৮ ডিসেম্বর, ২০২০ ১০:১৩

মারা গেছেন এ আর রহমানের মা

মা করিমা বেগমের সঙ্গে এ আর রহমান

মা করিমা বেগমের সঙ্গে এ আর রহমান

ডেস্ক রিপোর্ট

উপমহাদেশের সংগীত অঙ্গনের অন্যতম দিকপাল আর রহমানের মা করিমা বেগম ভারতের চেন্নাইয়ে মারা গেছেন

পরিচালক মোহন রাজার টুইটের বরাতে ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণ খবর প্রকাশ করেছে ছাড়া, আর রহমানের মায়ের মৃত্যুর খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাদ্যম ডিএনএ

বেশ কিছুদিন তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল না আর রহমান মায়ের একটি ছবি টুইটারে প্রকাশ করেছেন যদিও মায়ের ছবি ছাড়া ওই টুইটে কোনো বার্তা ছিল না

প্রতিবেদনে জানানো হয়েছে, আর রহমান তাঁর মায়ের বেশ ঘনিষ্ঠ ছিলেন একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তাঁর মায়ের সংগীতের প্রবণতা এবং আধ্যাত্মিক দিক তাঁর চেয়ে অনেক বেশি তাঁর মা- তাঁকে সংগীত পরিচালনা করতে বাধ্য করেছিলেন

আর রহমানের বাবা আর কে শেখর মুধালিয়ার ছিলেন চলচ্চিত্রের মিউজিক কম্পোজার তাঁর মায়ের নাম ছিল কস্তুরি অবশ্য ইসলাম ধর্ম গ্রহণের পর তাঁর নাম হয় করিমা বেগম