বিনোদন ২৮ ডিসেম্বর, ২০২০ ০১:০৯

মা হলেন অপি করিম, খুশি তৃতীয় স্বামী

বিনোদন ডেস্ক

নির্মাতা এনামুল করিম নির্ঝর অভিনেত্রী অপি করিমের সংসারে নতুন অতিথির আগমন হয়েছে কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন তারা

আজ সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতালে অপির কোলজুড়ে এসেছে নবজাতিকা বিষয়টি নিশ্চিত করেছেন দম্পতির একাধিক ঘনিষ্ঠজন

এরমধ্যে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‌‘মা সন্তান দুজনই ভালো আছেন অনেক হারানোর বছরে ভালো একটা সংবাদ পেলাম আমি তো মনে করি, আরও এক অপি করিমের জন্ম হলো আজ

হাসপাতাল সূত্র জানায়, আজ সকাল ৯টা ৫১ মিনিটে সন্তানটি ভূমিষ্ঠ হয়েছে অপি করিম এখন স্কয়ার হাসপাতালেই আছেন

এদিকে, নির্ঝর অপির মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাদের ফোনে পাওয়া যায়নি দম্পতির সংসারে প্রথম সন্তান এটি

২০১৬ সালের জুলাই এনামুল করিম নির্ঝর অপি করিম ভালোবেসে বিয়ে করেন  এটি অপির তৃতীয় বিয়ে। বিনোদন অঙ্গনের বাইরে তারা দুজনই স্থপতি বিয়ের পর থেকে বেশ কয়েকবার তাদের সংসার ভাঙার গুজব ছড়ায় তবে গত বছরের নভেম্বরে নির্ঝরের নতুন একটি চলচ্চিত্রের অনুষ্ঠানে হাজির হয়ে অপি জানান, তারা সুখে আছেন এর একবছর পর এলো সন্তান জন্মগ্রহণের সুখবরটি