বিনোদন ২৯ ডিসেম্বর, ২০২০ ০৪:২৮

ধর্ম অবমাননায় তোপের মুখে দেব

বিনোদন ডেস্ক

সম্প্রতি মুক্তি পেয়েছে কলকাতার দেব অভিনীত বাংলাদেশি ছবি ‘কমান্ডো’র টিজার আর সে টিজার নিয়েই সমালোচনার মুখে পড়েছে ‘কমান্ডো’ সিনেমা আর তুমুল সমালোচনা ও ক্ষোভের মুখে সরিয়ে নেওয়া হলো সিনেমার টিজারটি এদিকে পশ্চিমবঙ্গের সুপারস্টার ও সাংসদ দেব চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে তার জন্মদিন উপলক্ষে গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় ইউটিউব চ্যানেল ‘দেব এন্টারটেইনমেন্ট ভেনচার্স’ এ ছবির টিজারটি মুক্তি দেওয়া হয়েছিল

তারপর, ইসলাম অবমাননার অভিযোগের মুখে গতকাল সন্ধ্যায় এটি সরিয়ে নেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক শামিম আহমেদ রনী ও প্রযোজক সেলিম খান

সেলিম খান বলেন, ‌টিজারের একটি দৃশ্য দেখে বলে দেওয়া যায় না সিনেমার পুরো গল্প কী হবে! আমি নিজেও একজন মুসলিম চাঁদপুরের একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমি সেখানের ৯৫ শতাংশ লোক মুসলিম তারা জানেন আমাকে আমি নিজের টাকায় সেখানে একটি মসজিদও করছি তাই ইসলামকে অবমাননা করার মতো স্পর্ধা বা সাহস আমার নেই

অন্যদিকে, ‘কমান্ডো’র টিজার সরিয়ে নেওয়া প্রসঙ্গে নির্মাতা রনি বলেন, আমি ও আমার প্রযোজক মুসলিম ইসলামের অবমাননা করা হয় এমন কিছু আমরা কখনোই করিনি, করবোও না তবুও ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে অনিচ্ছাসত্ত্বেও আঘাত করায় আমি এবং আমার টিম দুঃখ ও ক্ষমা চাইছি

এছাড়া, তিনি জানান, শিগগিরই নতুন টিজার প্রকাশ করবেন তারা ইসলাম ধর্ম অবমাননায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা তাই জানা যায়, বাধ্য হয়ে তিন দিনের মাথায় টিজারটি সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ