বিনোদন ডেস্ক
নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও গায়িকা হিসেবে পরিচিত বলিউডের নোরা ফাতেহি। ‘সুন্দরবনস’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার বলিউডে অভিষেক।
বর্তমানে ইউটিউব মাতাচ্ছে এই তারকার ‘নাচ মেরি রানি’। এরইমধ্যে নোরা ফাতেহির নাচের এই ভিডিওটি ২৭ কোটি ভিউ পেরিয়েছে। তবে বলিউডের ‘মিস ফ্লেক্সিবল’ নোরা ফাতেহি এটুকুতেই সন্তুষ্ট নন। তিনি ভক্তদের জন্য সুখবর দিয়েছেন। আরও একটি নাচের ভিডিও নিয়ে হাজির হচ্ছেন তিনি।
সোশাল মিডিয়ায় সেই নাচের মহড়ায় ভক্তদের উঁকি দেওয়ার ব্যবস্থাও করেছেন। ভিডিও’র ছোট্ট একটু অংশ তুলে দিয়ে ভক্তদের উস্কে দিয়েছেন নোরা। আর তাতেই তার পরের নাচ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মহলে। বলার অপেক্ষা রাখে না ‘দিলবার দিলবার’ গানের ভিডিও দিয়ে বাজিমাত করা নোরা আবারও নাচের ঝড় তুলবেন।
সম্প্রতি তার প্রকাশ করা নতুন ভিডিওতে নোরাকে দেখা যাচ্ছে হিপহপ স্টাইলে শরীরে ঢেউ তুলতে। রিহার্সালে নোরা পরেছেন কালো ক্রপ টপ, হট প্যান্ট আর কালো টুপি। ওই পোশাকে নাচের ভঙ্গিমায় কয়েক মুহূর্তেই মঞ্চের তাপমাত্রা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন নোরা।
ডান্স স্টুডিওতে রেকর্ড করা ওই ভিডিওতে নিজের কোরিওগ্রাফার বন্ধুর সঙ্গে নাচছিলেন নোরা। আগের দিনও ছবি শিকারিরা এই কোরিওগ্রাফার বন্ধুর সঙ্গেই তাকে ফ্রেমবন্দি করেছিল ডান্স স্টুডিওর বাইরো। নোরার ভিডিওটির টিজার দেখে তাই আসল নাচ কীরকম হতে চলেছে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে ভক্ত মহলে।






















