বিনোদন ৩০ ডিসেম্বর, ২০২০ ০১:১৭

ডিম ভাজি দিয়ে ভাত খেতে পছন্দ করেন জয়া

ডেস্ক রিপোর্ট

আমি খেতে ভালোবাসি, তাই খাওয়া নিয়ে এতো কিছু ভাবি না। বাংলাদেশের ঐতিহ্যবাহী সব খাবার সবই ভালো লাগে। সেটা ঘরের হোক কিংবা বাইরের। আবার মেক্সিকান, জাপানি কোরিয়ান খাবারও ভালো লাগে বলে জানিয়েছেন, জয়া আহসান।

জয়া আহসান এসবই জানিয়েছেনফর দ্যা লাভ অব ফুডশোতে। এতে টেকআউট রেস্টুরেন্টের স্বত্বাধিকারী শেফ জোবায়ের হোসেনের সহায়তায় বিশেষ বার্গার তৈরি করেছেন। আয়ত্ব করেছেন বার্গারসহ রেস্টুরেন্টের নানা বিষয়।

তিনি ভালো দই-পান্তা বানাতে পারেন। ডিম ভাজি দিয়ে ভাত খেতে পছন্দ করেন। ছোট বেলায় জয়ার নানী তাকে প্রচুর তেতো খাবার খাওয়াতেন। এখনও সেই অভ্যাস রয়ে গেছে; কারন তেতো খেলে ত্বক শরীর দুটোই ভালো থাকে।

দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীর অভিনয় জীবনে বিশেষ টার্নিং পয়েন্ট হলো প্রথম টেলিভিশন থেকে চলচ্চিত্রে আসার সিদ্ধান্ত এবং চলচ্চিত্রে এসে আর টেলিভিশন নাটকে ফেরেননি। দ্বিতীয়ত টার্নিং পয়েন্ট কলকাতার চলচ্চিত্রে অভিনয় করতে যাওয়া সেই সময়গুলো।

খাওয়া-ধাওয়া, ঘুরাফেরা মুভি দেখা এই তিনে মিলেই জয়া আহসানের নতুন বছরের প্রত্যাশা হচ্ছে করোনা পরবর্তীতে সিনেমা হলগুলো আগের মতো খুলবে এবং দর্শকরা হল মুখী হবে। বাংলা সিনেমার অতীতের সোনালী অধ্যায় ফিরে আসবে।