বিনোদন ২ সেপ্টেম্বর, ২০১৯ ১২:১৮

অপেক্ষার পালা শেষ, সোমবার থেকে ভারতেও দেখা যাবে বিটিভি

ডেস্ক রিপোর্ট।।

ভারতে আগামী সোমবার (২ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) -এর সম্প্রচার শুরু হচ্ছে। রবিবার (১ সেপ্টেম্বর) তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়েছে, সোমবার (২ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভারতে সম্প্রচার শুরু হচ্ছে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ এই সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করবেন। ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনের ডিটিএইচ প্ল্যাটফরম- ডি ডি ফ্রি ডিশ এর মাধ্যমে বিটিভির এই সম্প্রচার চলবে।

এ উপলক্ষে ২রা সেপ্টেম্বর বিকাল ৩টায় রাজধানীর রামপুরার বিটিভি মিলনায়তনে এক উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্যসচিব আবদুল মালেক।

এ উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। যা এক সঙ্গে দেখতে পারবেন বাংলাদেশ ও ভারতের দর্শকেরা।