বিনোদন ২ সেপ্টেম্বর, ২০১৯ ০৩:৩১

শরীর জুড়ে দাগ; সমালোচনার তীরে জর্জরিত জারিন খান

বিনোদন ডেস্ক।।

নারীদের জন্য গর্ভধারণ একটি স্বাভাবিক বিষয়। গর্ভধারণের পর ওজন বেড়ে যাওয়া এবং পরবর্তীতে সে ওজন কমালে শরীরে স্ট্রেচ মার্কস পড়াটা অস্বাভাবিক কিছুই নয়। তবে কিছু কিছু নারী এসব বিষয় নিয়েও ভোগেন চরম আস্বস্তিতে। তারকাদের ক্ষেত্রে আবার অনেককেই এই স্ট্রেচমার্কসের কারণে হতে হয় সমালোচনার শিকার। ঠিক যেমনটা ঘটেছে অভিনেত্রী জারিন খানের সঙ্গে। শরীরের স্ট্রেচ মার্কসের কারণে সোশ্যল মিডিয়ায় আক্রমণের শিকার হয়েছেন জারিন। তবে এক্ষেত্রে তার পাশে দাঁড়িয়েছেন আনুশকা শর্মা।

সম্প্রতি, ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে এমনি সমালোচনার মুখে পড়েছেন জারিন। ছবিটি পোস্ট করার পর মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমগুলোতে।  সেখানে জারিনের শরীরের স্ট্রেচ মার্কস নিয়ে তাকে বিদ্রুপ করতে থাকেন অনেকেই। 

যদিও এক্ষেত্রে বিদ্রুপ করার তীক্ষ্ণ জবাবও দিতে ছাড়েননি জারিন খান। এর পরই জারিনের হয়ে মুখ খোলেন তার ভক্তরাও। এক্ষেত্রে জারিন সাফ জবাব, ওজন কমানোর পর শরীরে স্ট্রেচ মার্কস অত্যন্ত সাধারণ একটা বিষয়। স্ক্রিনশটের স্ট্যাটাস দিয়ে তাকে নিয়ে করা বিদ্রুপের জবাব দেন এই অভিনেত্রী। পাশাপাশি যারা তাকে সমর্থন করেছেন তাদের প্রশংসা করতেও ভোলেননি তিনি। 

এ বিষয়ে জারিন খান বলেন, প্রায় ৫০ কেজিরও বেশি ওজন কমালে স্ট্রেচ মার্কস থাকাটা খুবই স্বাভাবিক।
এছাড়াও জারিন আরও জানান, চিরকালই স্বাভাবিক শরীরিক সৌন্দর্যে বিশ্বাস করে এসেছি। তাই স্ট্রেচ মার্কস নিয়ে আমি মাথা ঘামাই না। ফটোশপ বা সার্জারি না করলে স্বাভাবিক মানুষের শরীর এমনই হয়।

এক্ষেত্রে, জারিনের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী আনুশকা শর্মা। এ বিষয়ে তিনি সামাজিক মাধ্যমে লেখেন, জারিন তুমি যেরকম, সেরকমই তুমি সুন্দর, সাহসী ও আত্মবিশ্বাসী! আনুশকার এই স্টেটাসের প্রশংসা করেছেন নেটিজেনরাও। যেভাবে একজন অভিনেত্রী হয়ে আরেক অভিনেত্রীকে ভরসা জোগালেন, তারই আলোচনা এখন সামাজিক মাধ্যমগুলোতে।