বিনোদন ৪ জানুয়ারি, ২০২১ ০২:০৮

ট্রলের শিকার বিগ বি

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক

৭৫ বছর পেরিয়েও তিনি চিরসবুজ বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন কোনো সিনেমায় তার উপস্থিতি মানেই চমক ব্যক্তি জীবনেও তিনি কোটি মানুষের কাছে একজন আইডল

প্রায়ই তাকে নানা কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হতে দেখা যায় এই যেমন সম্প্রতি একটি ইংরেজি বানান ভুল করে নেটবাসীর হাসির পাত্রে পরিণত হলেন

আনন্দবাজার বলছে, ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে একজন শিল্পী এসেছিলেন, যিনি অতি কম খরচে একটি নকল হাত বানিয়েছেন সেই নিয়ে প্রশংসা করছিলেন অমিতাভ বচ্চনপ্রস্থেটিক হ্যান্ডলিখতে গিয়ে তিনি লিখেছিলেনপ্রথেটিক হ্যান্ড

সেই পোস্টের তলায় এক নেটাগরিক সেই ভুল শুধরে দেন ঠিক তার পরের পোস্টে অমিতাভ বচ্চন ভুল শুধরে নিয়ে ক্ষমা চান শুধু তাই নয়, ভুল চিহ্নিত করার জন্য ধন্যবাদ জানান সেই ব্যক্তিকে

দ্বিতীয় পোস্টের নিচে ট্রলের জোয়ার নামে একজন লিখলেন, ‘স্যার আপনার সারাটা জীবন তো ভুল শুধরাতে শুধরাতেই কেটে গেলকেউ আবার মিম পোস্ট করে জানান, 'কত দিন তোর ভুল ঢাকা দিয়ে চলব!'

কেউ আবার সুক্ষ্ম থেকে সুক্ষ্মতম ভুল ধরতে আরম্ভ করলেন কেউ আবার সুযোগ পেয়ে পুরোনো একটি পোস্ট নিয়ে পড়লেন সেই পোস্টে অমিতাভ বচ্চন লিখেছিলেন, ‘মনে রাখবেন, সেই মানুষগুলোই আপনার দিকে আঙুল তোলে, যারা আপনার সমানে সমানে কখনও পৌঁছাতে পারবে না'

নেটাগরিকের দাবি, ধরনের ঔদ্ধত্য তাকে মানায় না তিনি আরও জানান, নিশ্চয়ই সেই টুইটটা অমিতাভ না, জয়া বচ্চন করেছেন!