বিনোদন ৬ জানুয়ারি, ২০২১ ০৫:৩৮

হৃতিককে টপকে জনপ্রিয়তার শীর্ষে ঊর্বশী

জনপ্রিয়তার শীর্ষে যে অভিনেত্রী

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী ও ফ্যাশনিস্তা ঊর্বশী রৌতেলা তাঁর স্টাইল সেন্স দিয়ে জয় করে নিয়েছেন লাখো ভক্তের হৃদয়। এক নজর তাঁর ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই তা বুঝা যায়। একের পর এক নজরকাড়া ছবি দিয়ে ভক্তদের হৃদয় হরণ করেন ঊর্বশী।

ভারতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, এবার ইনস্টাগ্রামে নতুন রেকর্ড করলেন ঊর্বশী রৌতেলা। অনুসারীর দিক থেকে বলিউড সুপারস্টার হৃতিক রোশনকে ছাড়িয়ে গেলেন তিনি। এ প্রতিবেদন বলা হয়েছে ইনস্টাগ্রামে হৃতিকের ফলোয়ার ৩৩.৩ মিলিয়ন। অন্যদিকে, ঊর্বশীর ফলোয়ার ৩৩.৬ মিলিয়ন।

এই কিছুদিন আগে ভারতীয় পত্রপত্রিকায় খবর বেরোয়, ৩১ ডিসেম্বর নতুন ইংরেজি বছরের এক আয়োজনে মাত্র ১৫ মিনিট উপস্থিতির জন্য ঊর্বশী পারিশ্রমিক নিয়েছেন চার কোটি রুপি। দুবাইয়ের নামকরা ফ্যাশন হোটেল পালাজো ভার্সেসে ছিল সেই নিউ ইয়ার পার্টি। মাত্র ১৫ মিনিটের আয়োজনে চার কোটি রুপি পারিশ্রমিক নেওয়ার নজির বলিউডে নেই। বলিউডের কোনো সেলেব এখনো এই সংক্ষিপ্ত উপস্থিতির জন্য এত বড় অঙ্কের অর্থ নেননি। ঊর্বশীই প্রথম এত বড় অঙ্কের পারিশ্রমিক নিলেন।

কঠোর পরিশ্রম আর দৃঢ়চেতা মনোভাবের কারণেই নিজের প্রথম সিনেমা ‘সিং সাব দ্য গ্রেট’ দিয়ে পাদপ্রদীপের আলোয় এসেছিলেন ঊর্বশী রৌতেলা। অভিনয়, মডেলিং ও সংগীতের জগতের বহু তরুণ তাঁকে মান্য করে। তাঁর সিনেমা ও মিউজিক অ্যালবাম একের পর এক হিট হচ্ছে। নতুন বছরে কী আসছে, তার জন্য মুখিয়ে আছে দর্শক।

প্রসঙ্গত, ঊর্বশী রৌতেলাকে আগামীতে ‘ব্ল্যাক রোজ’ সিনেমায় দেখা যাবে। এ অভিনেত্রীকে একটি আন্তর্জাতিক প্রকল্পে মিসরীয় অভিনেতা মোহাম্মদ রমজানের সঙ্গে দেখা যাবে।