বিনোদন ডেস্ক
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। টালিউডে 'ঠোঁট কাটা' হিসেবেও পরিচিতি গুণী এ অভিনেত্রী। নানা বিষয়ে কথা থাকে কারণে থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ফটোশ্যুট বা অভিনয়- সবক্ষেত্রেই সমান সাবলীল স্বস্তিকা সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। সম্প্রতি এ অভিনেত্রী তার একই পোশাকের একটি কোলাজ ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন। ধূসর গাউনে ওয়াইনের গ্লাস হাতে তোলা ছবিতে তার বিভাজিকা (ক্লিভেজ) স্পষ্ট।
মার্কিন গীতিকার ডোনা সামারকে কোট করে ছবির ক্যাপশনে স্বস্তিকা লিখেছেন, 'গট ইট, ফ্লন্ট ইট, সিম্পল'। অর্থাৎ তোমার থাকলে তুমিও দেখাও, সহজ বিষয়।
যদিও ঠিক কী দেখানোর কথা বলেছেন, তা স্পষ্ট করেননি এ অভিনেত্রী।






















