বিনোদন ৩ সেপ্টেম্বর, ২০১৯ ০৫:৫১

স্বামীর অস্বস্তি কাটাতে হঠাৎ যা করলেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক ।।

সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস। সেখানে 'সাকার' গানের জন্য সেরা পপ গানের পুরস্কার পেয়েছে জোনাস ব্রাদার্স। আর এই পুরস্কার ঘোষণার পর পরই জো জোনাস ও কেভিন জোনাসকে জড়িয়ে চুমু খেয়ে অভিনন্দন জানান তাদের স্ত্রীরা। কিন্তু এ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি নিক জোনাসের স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ফলে দুই ভাইয়ের মাঝখানে তিনি একা দাঁড়িয়ে নিক অস্বস্তির হাসি হাসছিলেন। পরবর্তীতে সেই ছবিই ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

তবে এ বিষয়ে প্রিয়াঙ্কা তার নিজস্ব স্টাইলে জানিয়ে দিয়েছেন, অনুষ্ঠানে না থাকলেও তিনি তার স্বামী ও তার পরিবারের সঙ্গেই আছেন। তিনি অনুষ্ঠানের ছবিটি ফটোশপ করে তার সঙ্গে নিজের ছবিও জুড়ে দিয়েছেন। প্রিয়াঙ্কা তাতে লিখেছেন, নিক, তোমার সঙ্গে আমি সবসময় রয়েছি। জোনাস-ভাইদের আমার আন্তরিক শুভেচ্ছা।

নিকের সঙ্গে প্রিয়াঙ্কার ছবি সোশ্যাল মিডিয়ায় সব সময়েই সুপারহিট। এমনকি দুই জা সোফি ও ড্যানিয়েলের সঙ্গে ছবিও পোস্ট করেন তিনি। বিভিন্ন সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, নিকের ভাইয়ের বউ সোফি ও ড্যানিয়েল আমার বোনের মতো। আমরা একসঙ্গে সময় কাটাতে ভালোবাসি।