বিনোদন ১৮ জানুয়ারি, ২০২১ ১০:০১

প্রশংসায় ভাসছে 'জানোয়ার'

বিনোদন ডেস্ক

গত ১৪ তারিখে সিনেমাটিক নামের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে 'জানোয়ার' সিনেমাটি । আর মুক্তির পরই দর্শকদের মন জয় করে নিয়েছে সিনেমটি। যারাই ‘জানোয়ার’ দেখছেন, তারাই প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন। ২০২১ সালের শুরুতেই এমন ওয়েব ফিল্ম পেয়ে বছরটিকে শোবিজ পাড়ার জন্য ইতিবাচক মনে করছেন দর্শকরা।

উল্লেখ্য, ‘জানোয়ার’ সিনেমাটি নির্মিত হয়েছে গাজীপুরে ঘটে যাওয়া এক ভয়াবহ ডাকাতি ও ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে। এতে অভিনয় করেছেন তাসকিন রহমান, রাশেদ মামুন অপু, ফরহাদ লিমন, জাহাঙ্গীর আলম, জামশেদ শামীম, আর এ রাহুল, এলিনা শাম্মী, মুনমুন আহমেদ, আরিয়া অরিত্র ও মাহফুজুর রহমান। প্রত্যেকের অভিনয়ই দর্শক-সমালোচকদের মন জয় করে নিয়েছে। লাইভ টেকনোলজির ব্যানারে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছে টার্ন কমিউনিকেশনস।

‘জানোয়ার’ এ ইতিবাচক সাড়ায় উচ্ছ্বসিত এর নির্মাতা রায়হান রাফি। কৃতজ্ঞতা জানিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, দর্শকরা দেখিয়ে দিলেন কনটেন্ট হিট হতে কিছুই লাগে না, শুধু কনটেন্টেরর জোর থাকলেই হয়। ‘জানোয়ার’ ফিল্মের জন্য আপনাদের ভাললাগা, পাগলামি, উল্লাস আবারো সেটাই প্রমাণ করলো। ভাল কনটেন্ট হলে এর ফলও ভালই হবে।