বিনোদন ডেস্ক
১৯৭৭ সালে পৃথিবীর ইতিহাসে একটা নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয় বাংলাদেশে। ওই সময় বিমানবাহিনীতে তথাকথিত কিংবা রহস্যময় অভ্যুত্থানের নামে অসংখ্য সৈনিককে নির্বিচারে হত্যা করা হয়।
তৎকালীন প্রেসিডেন্ট এবং প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় টিকে থাকার জন্য তথাকথিত অভ্যুত্থান আর প্রহসনমূলক বিচারের নামে অগণিত নিরীহ সৈনিকদের হত্যা করে নবগঠিত একটা বাহিনীকে ধ্বংসের পথে নিয়ে যায়। ওই সময়ের অনেক ঘটনা আজও অজানা।
বিমানবাহিনীতে হত্যাকাণ্ডের কাহিনী নিয়ে ‘নাটের গুরু’ নামে ধারাবাহিক তথ্যচিত্রে এসব লোমর্হষক হত্যাকাণ্ডের কাহিনী তুলে আনা হয়েছে।
১৯৭৭ সালের ২ অক্টোবর বাংলাদেশের নবীন বিমানবাহিনী এবং সেনাবাহিনীর একাংশে তথাকথিত অভ্যুত্থানের নেপথ্যে আসলে কী ঘটেছিল? আর তার পরবর্তীতে ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত বিচার, গণহত্যা এবং উত্তর প্রজন্মের সংগ্রাম ও তাদের মানবাধিকার নিয়েই নির্মিত হয়েছে এ তথ্যচিত্র।
আসলেই কি কোনো অভ্যুত্থান সংঘটিত হয়েছিল? নাকি অভ্যুত্থানের নামে সৈনিকদের নির্বিচারে হত্যার গুপ্ত ফাঁদ পাতা হয়েছিল?
জানতে হলে ‘নাটের গুরু’ দেখুন বিটিভিতে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে।






















