ডেস্ক রিপোর্ট।।
গত বছর বিয়ের ঘোষণা দিয়েছিলেন সানাই। তারপর আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রীর সঙ্গে বাগদান হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। কিন্তু কোন মন্ত্রী? তা জানাননি সানাই। তবে এবার তিনি নিজের স্বামীর নাম প্রকাশ করবেন বলে জানিয়েছেন।
সোমবার সানাই মাহবুব একটি অনলাইন সংবাদমাধ্যমকে জানান, আসছে ৮ সেপ্টেম্বর, নিজের জন্মদিনের অনুষ্ঠানে স্বামীর পরিচয় প্রকাশ করবেন।
সানাই বলেন, ‘আগামী ৮ সেপ্টেম্বর আমার জন্মদিন উপলক্ষে আমার সমস্ত ফ্যান ফলোয়ার, বন্ধু-সহকর্মীদের অনেক বড় একটা সারপ্রাইজ দিতে যাচ্ছি। জন্মদিন উপলক্ষে গুলশানের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে সকলের সামনে আমার স্বামীকে পরিচয় করে দেব।’
সানাই আরো বলেন, ‘বিয়ে তো আর লুকিয়ে রাখার জিনিসটা। আজ হোক, কাল হোক সবাই জেনে যাবে। আর আমার বা আমার বর- কারও পক্ষ্যেই কোনো আপত্তি নেই। ফলে সিদ্ধান্ত নিয়েছি, বিষয়টা আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব।’
ভার্চ্যুয়াল জগতে আলোচিত-সমালোচিত এক নাম সানাই মাহবুব। গাজী মাহবুবের একটি সিনেমায় নাম লেখানোর মধ্য দিয়ে শোবিজে আগমন ঘটে তার। এরপর বেশকিছু গানের ভিডিওতেও উপস্থিত হন তিনি।






















