বিনোদন ডেস্ক
সময়ের অন্যতম ব্যস্ততম অভিনেত্রী শবনম ফারিয়া। টিভি পর্দা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকের মাধ্যমে দর্শকপ্রিয়তা পেয়েছেন এ অভিনেত্রী। তবে জানা গেছে, আপাতত আর কোনো ধারাবাহিক হাতে নিচ্ছেন না এ অভিনেত্রী। খণ্ড নাটক নিয়েই ব্যস্ত থাকবেন।
এদিকে নতুন একটি ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন ফারিয়া । নাম ‘মুন্সিগিরি’ পরিচালনা করছেন অমিতাভ রেজা। ছবিটিতে আরো অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও পূর্ণিমা।
অন্যদিকে ক’দিন আগেই বিবাহ বিচ্ছেদ হয়েছে ফারিয়ার। বিষয়টি তিনি নিজেই ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছিলেন। কিন্তু নতুন করে কি নিজেকে নিয়ে ভাবছেন তিনি? ফারিয়ার সাফ কথা, এখনই না। এ নিয়ে ভাবার সময় এখনো হয়নি। আরো পরে হয়তো ভাববো। সত্যি বলতে তখন পারিবারিক কারণে বিয়েটা তাড়াহুড়ো করে করতে হয়েছিল। এ ধরনের ভুল আর করতে চাই না। বিয়ে তো বারবার হওয়ার বিষয় নয়। তাই এবার খুব দেখেশুনে ও বুঝে সিদ্ধান্ত নেবো। সেটা আরো পরে। এখন আমি কাজ নিয়ে ব্যস্ত আছি। সামনে নাটক ও ওয়েব ফিল্মের টানা কাজ রয়েছে। পুরো মনোযোগটা কাজেই দিতে চাই।






















