বিনোদন ২৫ জানুয়ারি, ২০২১ ০৭:২৩

আবারো যে অভিযোগে ফাঁসলেন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ নির্মাতা

বিনোদন ডেস্ক

‘দ্য ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ও ‘এক্সএক্সএক্স’খ্যাত পরিচালক রব কোহেনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন ইতালির নির্মাতা ও অভিনেত্রী এশিয়া আর্জেন্টো।

মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ অভিযোগ তোলেন এ অভিনেত্রী। আর্জেন্টো বলেন, এ প্রথমবার কোহেনকে নিয়ে কথা বলছি। সে আমাকে হেনস্তা করেছে। আমাকে জিএইচবি পান করিয়েছিল। তার কাছে একটি বোতল ছিল।

ধর্ষণজনিত ঘটনায় জিএইবি ব্যবহার করা হয়। যদিও ওই সময় তারা প্রেমের সম্পর্কে ছিলেন। কিন্তু রব কোহেন অভিনেত্রীর সম্মতি নেননি।

এ অভিনেত্রী আরও বলেন, ওই সময়, আমি জানতাম না আসলে কী ঘটেছিল। সকালে ঘুম থেকে ওঠে নিজেকে বিছানায় নগ্ন অবস্থায় দেখি। প্রথমে বুঝতে পারেননি কী ঘটেছিল। পরে তার এক বন্ধু জিএইচবি ব্যবহারের মাধ্যমে অচেতন করার বিষয়টি ব্যাখ্যা করেন।

 ২০০২ সালে ভিন ডিজেল ও স্যামুয়েল এল জ্যাকসনের সঙ্গে ‘এক্সএক্সএক্স’ ছবিতে অভিনয় করেন আর্জেন্টো। এ ঘটনা তখনকার।

মঙ্গলবার প্রকাশ হতে যাচ্ছে এশিয়া আর্জেন্টোর আত্মজীবনী ‘এনটমি অব আ ওয়াইল্ড হার্ট’। সেখানে তিনি এ ঘটনা উল্লেখ করেছেন বলে জানা যায়।

এটাই প্রথম নয়, ২০১৯ সালে কোহেনের ৩২ বছর বয়সী রূপান্তরকামী মেয়ে ভলকেয়ার ওয়েদার বাবার বিরুদ্ধে নিগৃহের অভিযোগ তোলেন। জানান, দুই বছর বয়সে এ ঘটনা ঘটে। ২০১৭ সালে নিউইয়র্কার ম্যাগাজিনে প্রযোজক হার্ভে ওয়ানস্টিনের বিরুদ্ধে প্রবন্ধ লিখে ‘মিটু’ আন্দোলনের সামনের সারির মুখে পরিণত হন এশিয়া আর্জেন্টো। অভিযোগ তোলেন সহশিল্পী জিমি বেনেটের বিরুদ্ধেও।

রব কোহেনর উল্লেখযোগ্য নির্মাণ হল: দ্যা মাম্মি, এক্সএক্সএক্স, দ্যা ড্রাগন ব্রুস লি স্টোরি। ২০০১ এর ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’ ইত্যাদি।