বাংলাদেশের সুপরিচিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। অভিনয় জগতে বিশেষ অবদান রাখায় পেয়েছেন একুশে পদক। বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হয়ে দায়িত্ব পালন করছেন।
অভিনয়ে তেমন ব্যস্ত না থাকলেও চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে তার বিচরণ চোখে পড়ার মতো। সম্প্রতি ‘মায়াবতী’ চলচ্চিত্রকে শুভেচ্ছা জানান তিনি। শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি নারীদের অধিকার নিয়ে কথা বলেন।
তিনি বলেন, ‘নারীদের অধিকার রক্ষায় এক চুলও ছাড় দেওয়া হবে না। নারীদের অধিকার আদায়ের লক্ষে যা যা করণীয় সেটাই করা হবে। আমি নারীদের অধিকারের বিষয়ে সংসদে আলোচনা করব। নারীদের অধিকার আদায়ের জন্য আমি যুদ্ধ চালিয়ে যাব।’
সূত্র: সময় টিভি






















