বিনোদন ডেস্ক
গতকাল ভারত ৭১তম প্রজাতন্ত্র তথা গণতন্ত্র দিবস উদযাপন করেছে। স্বাভাবিকভাবেই সকল বলিউড তারকারা সে দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা জানিয়েছে। এদিকে, বলিউড তারকা শিল্পা শেট্টি ভক্তদের শুভেচ্ছা জানাতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটিয়ে বসলেন। টুইটারে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে ভুল করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বসেন এ অভিনেত্রী।
তারপর পোস্টি করার সঙ্গে সঙ্গে এর স্ক্রিনশট নিয়ে সবাই সামাজিক মাধ্যমে ট্রোল করতে শুরু করেন অনেকে। জানা যায়, হিন্দিতে টুইট করতে গিয়েই ভুলটি করে বসেন শিল্পা। প্রথম লাইনেই লেখেন, “স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।” এর পরের লাইনে আবার ইংরাজিতে ‘রিপালবিক ডে’ই লিখেছিলেন বলিউড অভিনেত্রী। ভুল বুঝেই পোস্টটি শুধরে ফেলেন। কিন্তু ততক্ষণে স্ক্রিনশট ভাইরাল হয়ে গিয়েছে। নতুন টুইটেই পুরনো পোস্টের স্ক্রিনশট শেয়ার করে কেউ তাঁর শিক্ষা নিয়ে প্রশ্ন তোলেন।
এর আগেরদিন এমন একটি কাণ্ড ঘটান কলকাতার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি মাইকেল মধুসূদন দত্তের জন্মদিনে তার বদলে লেখক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ছবি পোস্ট করে দেন তিনি! আর এতেই সমালোচনা শুরু হয় চারদিকে।






















