বিনোদন ডেস্ক
একসঙ্গে একাধিক সিনেমা থেকে বাদ পরছেন দীঘি গতকাল সে খবর গণমাধ্যমে উঠে আসে। জানা যায়, একসাথে পাঁচ সিনেমায় সুযোগ পেয়েছিলেন প্রার্থনা ফারদিন দীঘি।
যদিও বিষয়টি পরিষ্কার করে কিছুই বলেননি শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।
এদিকে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের চিত্রায়ণে মুম্বাই আছেন দীঘি। মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে চলছে সিনেমার কাজ। একাধিক সিনেমা থেকে বাদের খবরে দীঘি বলেন, মূলত একটি সিনেমা নিয়ে শাপলা মিডিয়ার সঙ্গে আমার চুক্তি হয়েছে। বাকিগুলো মুখে মুখে। বাদ দিতে হলে তো আগে নিতে হবে। না নিয়ে কীভাবে বাদ দেয়? বাকি সিনেমাগুলোর ব্যাপারে কোনো চুক্তি হয়নি। শুনেছি সিনেমাগুলোই হবে না তাহলে বাদের কথা কেনো আসছে?
তিনি জানান, এই মুহূর্তে শাপলা মিডিয়ার সিনেমা নিয়ে খুব বেশি আগ্রহ নেই দীঘির। তার ভাষ্য মতে, আমার হাতে আরো অনেকগুলো সিনেমা এবং ওয়েব সিরিজ আছে। সেগুলো ডেট আমি দেশে ফিরেই দিব। আপাতত বঙ্গবন্ধু বায়োপিক ছাড়া অন্য কিছু ভাবছি না। এতো বড় একটা কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যি আনন্দিত। আমার আর কোনো চাওয়া নেই।
এদিকে, ২২ জানুয়ারি মুম্বাই গিয়েছেন দীঘি। ২ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে চিত্রায়ণ চলবে তার। তারপর ফিরবেন দেশে, মার্চে শেষে আবার যাবেন মুম্বাই। এরপরই শেষ হবে বায়োপিকে দীঘির অংশে কাজ।
জানা গিয়েছে সিনেমাগুলো ছিল শাপলা মিডিয়ার ব্যানারে পরিচালক শামীম আহমেদ রনীর ছিল দুটি। মালেক আফসারী, কাজী হায়াৎ এবং শাহীন সুমনের ছিল একটি করে। যার মধ্যে শেষ হয়েছে মাত্র একটি সিনেমা।






















