বিনোদন ৩১ জানুয়ারি, ২০২১ ০৬:০৯

জেমসকে ধন্যবাদ জানিয়ে জয়ার স্ট্যাটাস

বিনোদন ডেস্ক

দেশের জনপ্রিয় রকতারকা জেমস একজন শখের ছবিয়াল ও বটে। সম্প্রতি, অভিনেত্রী জয়া আহসানের একটি পোট্রেট তুলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন জেমস। তিনি ফেসবুকে প্রকাশের পর ছবিটি রীতিমত ভাইরাল হয়ে যায়।

গতকাল শনিবার ছবিটি নিজের পেজে পোস্ট করেছেন জয়া আহসান ধন্যবাদ জানিয়েছেন জেমসকে।

সে ছবির ক্যাপশনে জয়া আহসান লেখেন, একজন জীবন্ত কিংবদন্তির কাছ থেকে এমন দুর্দান্ত উপহার পেয়ে আমি আনন্দিত। আমাকে এত সুন্দর করে তুলে ধরা জন্য নগরবাউল জেমসকে অনেক ধন্যবাদ।

এর আগে বৃহস্পতিবার জনপ্রিয় এই ব্যান্ড তারকা জেমস তার ফেসবুক ওয়ালে দুই বাংলার অভিনেত্রী জয়া আহসানের ছবিটি প্রকাশ করেন। সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। ভক্তরা শেয়ার করতে থাকে ছবিটি। ছবিতে জয়াকে দেখা যাচ্ছে ৩টি গোলাপ হাতে অন্ধকারে দাঁড়িয়ে আছেন তিনি। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ক্যামেরায়।

ছবিটি প্রকাশের পর সবাই জয়া আহসানের দ্যুতির ও জেমসের ফটোগ্রাফি প্রশংসায় ভাসছেন তারা।