বিনোদন ডেস্ক
গত ১১ জুন আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় রিয়েলিটি শো ‘বেঙ্গল সিমেন্ট নিবেদিত বাংলার গায়েন’। এর আগে আয়োজনের প্রাথমিক বাছাই প্রক্রিয়া অনলাইন প্লাটফর্ম এর মাধ্যমে সম্পন্ন হয়।
বাংলার গায়েন এর আয়োজনে প্রতিযোগীদের সুবিধার্থে কর্তৃপক্ষ ‘বাংলার গায়েন’-এর ওয়েব পোর্টাল ছাড়াও, আরটিভি মিউজিক-এর অফিসিয়াল ফেসবুক পেইজ, বাংলার গায়েন এর অফিসিয়াল ফেসবুক পেইজ এবং জিমেইল এর মাধ্যমে গান পাঠিয়ে রেজিষ্ট্রেশনের সুযোগ করে দিয়েছিলো।
পরবর্তীতে ১০০ থেকে ৫০, ৫০থেকে ৩০, এভাবেই ধাপে ধাপে গ্র্যান্ড ফিনালে’র দিকে এগিয়ে গিয়েছে বাংলার গায়েন-এর প্রতিযোগিতা। উল্লেখ্য বাংলার গায়েন এর আয়োজনে প্রতিযোগী হিসেবে দেশের বিভিন্ন জেলার পাশাপাশি দেশের বাহির হতেও বাংলা ভাষাভাষীর মানুষ এতে অংশ নেন।
২ ফেব্রুয়ারি গ্র্যান্ড-ফিনালের জমাকালো আয়োজনের মাধ্যমে পর্দা নামবে বাংলার গায়েন-এর। পর্যায়ক্রমে ধাপে ধাপে ‘বেঙ্গল সিমেন্ট নিবেদিত বাংলার গায়েন’ এর গ্র্যান্ড ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হলেও ব্লাইন্ড অডিশন, লালন স্মৃতিচারণে বিশেষ পর্ব এবং মৌলিক গানের বিশেষ পর্ব ছিলো দর্শকদের আকর্ষনের কেন্দ্রবিন্দু।
মৌলিক গানের পর্বে বাংলার গায়েন এর সম্মানিত ৩বিচারক দেশ বরণ্য গীতিকারের লেখা গান নিজেদের কম্পজিশনে তৈরি করে তা উপহার দেন প্রতিযোগীদের গাইবার জন্য। জীবনের প্রথম মৌলিক গান চমৎকার ভাবে উপস্থাপন করে সেরা ৭জন প্রতিযোগী উত্তীর্ণ হয় গ্র্যান্ড ফিনালের গালা রাউন্ডে। গ্র্যান্ড ফিনাল এর পুরো আয়োজন হবে চমকপ্রদ। চূড়ান্ত প্রতিযোগিতার এই পর্বে সাত ফাইনালিস্টের সাথে কন্ঠ মেলাবেন দেশের তরুণ প্রজন্মের জনপ্রিয় সাত সঙ্গীতশিল্পী-পারভেজ সাজ্জাদ, ঐশী, সন্দীপন, লায়লা, রাজীব, পুলক এবং সাব্বির। সংগীত পরিচালক শওকত আলী ইমন, সঙ্গীতশিল্পী এস.আই.টুটুল ও সংগীত পরিচালক ইবরার টিপুর সাথে সঙ্গীতশিল্পী সালমা এবং লিজার কন্ঠে বাংলার গায়েন এর থিম সং পরিবেশনার মাধ্যমে শুরু হবে গ্র্যান্ড-ফিনালের জমাকালো আয়োজনের এবং সমাপ্তি হবে ফলাফল ঘোষণা এবং আতশবাজি প্রদর্শনীর মাধ্যমে।
বেঙ্গল সিমেন্ট নিবেদিত বাংলার গায়েন’ এর জমকালো গ্র্যান্ড ফিনালে দেখতে চোখ রাখুন ২ ফেব্রুয়ারি মঙ্গলবার ঠিক রাত ৮টায় আরটিভি’র পর্দায়।






















