বিনোদন ৭ সেপ্টেম্বর, ২০১৯ ১২:০৭

সজল-পূজার ‘জিন’র শুটিং শুরু

ডেস্ক রিপোর্ট।। 

প্রথমবারের মতো জুটি বাঁধলেন জনপ্রিয় অভিনেতা সজল ও পূজা চেরি। তাদের ‘জিন’ ছবির শুটিং শুরু হয়েছে। গেল ২৬ আগস্ট ঢাকার অদূরে সাভারের আমিনবাজারে শুরু হয় ছবির শুটিং। প্রথমদিনের শুটিংয়ে অংশ নিয়েছেন সজল-পূজা।

ছবিতে সজল-পূজা ছাড়া আরও একটি জুটি রয়েছে। তারা হলেন রোশান ও পিয়া বিপাশা। পরিচালনা করছেন নাদের চৌধুরী।

জানা গেছে, আমিন বাজারে টানা দশ দিন শুটিং চলবে। এরপর বিরতি দিয়ে টাঙ্গাইল এবং মানিকগঞ্জে ছবির শুটিং শুরু হবে।

সজল বলছিলেন, ‘জিন’ জাজের ছবি। খুব ভালো গল্পে নির্মিত হচ্ছে। গল্প ভালো বলেই চুক্তিবদ্ধ হয়েছি। মন দিয়ে কাজটি করতে চাই। শুরুটা বেশ ভালোই হয়েছে আশা করছি দর্শকরা সিনেমাটি পছন্দ করবেন।

সজল অভিনীত প্রথম সিনেমা ‘নিঝুম অরণ্যে’। সবশেষ রান আউট সিনেমায় দেখা যায় তাকে।