বিনোদন ৮ ফেব্রুয়ারি, ২০২১ ০৫:২৮

পিতৃত্বকালীন ছুটিতে সাইফ আলী খান

বিনোদন ডেস্ক

সব রকম শুটিং থেকে বিরতি নিচ্ছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান নিজের চতুর্থ সন্তান জন্মানোর মুহূর্তে পরিবারের পাশে থাকতেই তিনি এই বিরতি নিচ্ছেন বলে জানিয়েছেন

বিরাট কোহলি, কপিল শর্মার পর এবার পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান নিজের চতুর্থ সন্তান জন্মানোর মুহূর্তে পরিবারের পাশে থাকতে চান তিনি সেই কারণেই তিনি সব রকম শুটিং থেকে বিরতি নিচ্ছেন

গতকাল রোববার ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে সম্প্রতি একটি ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে সেই বিরতির কথাই জানিয়েছেন অভিনেতা তিনি বলেছেন, বাড়িতে যখন নতুন অতিথি আসতে চলেছে, তখন কে কাজ করতে চায় যদি নিজের সন্তানকে বড় হতে নাই দেখি, তাহলে তো বড় ভুলই করলাম

প্রথম সন্তান সারা যখন জন্মগ্রহণ করেছিল, তখনও পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন বলে জানিয়েছেন সাইফ তিনি আরো জানিয়েছেন, একজন অভিনেতা হিসাবে তিনি তার কাজ ভালোবাসেন আবার নিজের পরিবারের সঙ্গেও ঘুরতে, সময় কাটাতে, বাচ্চাদের বড় হতে দেখতে ভালোবাসেন

এমন পরিবারে থাকার জন্য, তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করেন কারিনাও সেই ম্যাগাজিনের কভার পেজ ইনস্টাগ্রামে শেয়ার করে সাইফকে ‘the coolest husband ever’ বলেও উল্লেখ করেছেন

তৈমুরের পর দ্বিতীয়বার মা হতে চলেছেন কারিনা কাপুর খান প্রথম সন্তান জন্মানোর সময়েও কাজের মধ্যে ব্যস্ত ছিলেন কারিনা এবারও তার ব্যতিক্রম নয় কাজ-বন্ধু-পরিবার এই নিয়ে ভালোই আছেননবাব পত্নী

এদিকে, সাইফ আলি খানকে দেখা গিয়েছে ওয়েব সিরিজতাণ্ডব’- যা নিয়ে বিতর্কের দানা বেঁধেছিল ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্য সিরিজের নির্মাতা অভিনেতাদের বিরুদ্ধে মামলা অভিযোগ দায়ের হয়েছিল পিতৃত্বকালীন ছুটিতে থাকলেও সাইফের হাতে রয়েছেভূত পুলিশ’, ‘আদিপুরুষবান্টি অউর বাবলি টু মতো ছবি