ডেস্ক রিপোর্ট ।।
পৃথিবীজুড়ে অমিতাভ বচ্চনের অগুনিত ভক্ত। কিন্তু বলিউডের জনপ্রিয় এই সুপারস্টার দুইজন মানুষকে অসম্ভব পছন্দ করেন। চলার পথে তাদের অনুসরণও করেন তিনি। তার প্রিয় এই দুই মানুষ হলেন দিলীপ কুমার ও ওয়াহিদা রহমান। একটি টেলিভিনের শোতে জানিয়েছেন অমিতাভ বচ্চন।
অমিতাভের চোখে পৃথিবীর সব চেয়ে সুন্দরী নারীটি হলে জনপ্রিয় অভিনেত্রী ওয়াহিদা রহমান। সারা জীবনে ওয়াহিদা রহমানের মতো এত সুন্দরী আর কাউকে দেখেননি বলেও মন্তব্য করেন তিনি। এই নায়িকার সঙ্গে ত্রিশূল, আদালত ও নমক হারাম সিনেমায় অভিনয়ও করেছিলেন অভিতাভ বচ্চন।
অমিতাভ বচ্চন বলেন, আমার দেখা সবচেয়ে সুন্দরী নারী হলেন ওয়াহিদা রহমান। ভারতীয় নারী বলতে যা বোঝায় তিনি ঠিক সেরকমই। ওয়াহিদা রহমান অত্যন্ত ভালোমানের একজন অভিনেত্রী। বলিউডে তার মতো সাবলীল অভিনয় করতে পারা অভিনেত্রী খুব কমই আছে।
একবার এই অভিনেত্রীর জুতা বয়ে নিয়ে যাওয়ার সৌভাগ্য হয়েছিল 'বিগ বি' খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের। এ কাজ করতে পারার জন্য নাকি ভীষণ গর্ব হয় তার।
এ বিষয়ে অমিতাভ বচ্চন বলেন, রেশমা অউর শেরা সিনেমার শুটিং করতে সুনীল দত্ত ও ওয়াহিদা রহমানকে মরুভূমিতে নিয়ে য়াওয়া হয়। মরুভূমির তপ্ত বালিতে খালি পায়ে দাঁড়তে পারছিলেন না ওয়াহিদা।
তাই পরিচালক নির্দেশ দেন, ওয়াহিদা জুতো পরেই ওই দৃশ্যে অভিনয় করবেন। যা শোনার পরই ওয়াহিদার জুতো হাতে আমি তার কাছে দৌঁড়ে যাই। আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন ছিলো এটি। এমন একজন মানুষের জুতো হাতে নিতে পেরেছি বলে আমার এখনও গর্ব হয়।






















