বিনোদন ডেস্ক
দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। দুই বাংলাতেই নিজের জায়গা পাকাপোক্ত করে নিচ্ছেন এ অভিনেতা। সম্প্রতি ভারতীয় এক পত্রিকাকে বাংলাদেশের এই প্রজন্মের ভালো চলচ্চিত্রকার কারা?
প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকেই। এই প্রজন্ম বলতে আসলে কী বলব… বরং আমি যাদের সঙ্গে কাজ করেছি… তৌকীর আহমেদ, মোস্তফা সরয়ার ফারুকী, গিয়াসউদ্দিন সেলিম, মাসুদ হাসান উজ্জ্বল, ফাখরুল আরেফিন খান এমন অনেক নামই আসবে। আরও অনেকেই যুক্ত হবে এই তালিকায়।
এদিকে কলকাতার ব্রাত্য বসুর ‘ডিকশনারি’ ছবিতে অভিনয় করেছেন মোশাররফ। এটি মুক্তি পাচ্ছে ১২ ফেব্রুয়ারি। বাংলাদেশে আপনি তুমুল জনপ্রিয় টেলিভিশন, নাটক এবং ধারাবাহিকের জন্য। সিনেমায় উপস্থিতি তুলনায় কম। তাও বিশেষ ধারার চলচ্চিত্রেই অভিনয় করেন। তথাকথিত মূলধারার বাণিজ্যিক ছবিতে আকর্ষণ বোধ করেন না?
প্রশ্ন বড় হলেও মোশাররফের উত্তর সংক্ষিপ্ত তথাকথিত যেহেতু বললেন, তাই বলি না, আকর্ষণ বোধ করি না। টেলিভিশন নাটকের অভিনয় প্রসঙ্গে বলেন, হ্যাঁ, টেলিভিশনেই বেশি কাজ হয়েছে। আমি এবং আমার মত অনেকেই কাজ করেছি। আসলে টেলিভিশন নাটকের ভালো-মন্দ দুটো দিকই আছে। অনেক কাজ করলেও সন্তুষ্ট হইনি। আবার অনেক কাজ আছে, যা আমাকে তৃপ্ত করেছে। নানা সীমাবদ্ধতা আছে। অর্থনৈতিক সীমাবদ্ধতা, তারপর অপ্রচারজনিত সীমাবদ্ধতা। এ সবের মধ্যেই টেলিভিশন নাটক এগিয়ে যাচ্ছে।
থিয়েটার, টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে কী মিল বা অমিল পান? বললে অনেক ভাবেই বলা যায়, কিন্তু কাজটা আসলে অভিনয়ই করা। আমি এ ব্যাপারে কোনও কৌশলের আশ্রয় নিই না। অভিনয়টাই করে যাই। মোটা দাগের অভিনয় আর ভালো অভিনয় এভাবে মানি না। কোনো পার্থক্যও নেই বলেই মনে হয়, বলেন মোশাররফ। বর্তমানে মূলত নাটক নিয়েই এ অভিনেতার ব্যস্ততা। এ ছাড়া হাতে আছে ‘মুখোশ’সহ কয়েকটি ছবি।






















