বিনোদন ১০ ফেব্রুয়ারি, ২০২১ ০৯:২৩

টিকা নিলেন জেমস

বিনোদন ডেস্ক

দেশজুড়ে শুরু হয়েছে করোনা ভ্যাকসিন প্রয়োগ আর এবার সেই ধারাবাহিকতায় টিকা গ্রহণ করলেন রকস্টার জেমস।

আজ বুধবার দুপুর দেড়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকার প্রথম ডোজ নেন তিনি।

জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেমস নিজ উদ্যোগে টিকা নিয়েছেন। কোনো সংগঠন বা দলের পক্ষ থেকে না, একজন সচেতন নাগরিক হিসেবে তিনি টিকা গ্রহণ করেছেন।

রবিন বলেন, আজ দুপুর দেড়টার দিকে বিএসএমএমইউ’র স্বাস্থকর্মী সাদিয়া সুমি জেমস ভাইয়ের শরীরে টিকা পুশ করেন। টিকা গ্রহণের পর তিনি স্বাভাবিক ও সুস্থ আছেন। করোনার শুরু থেকেই তিনি সকল প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ও সতর্কতা মেনে চলছেন।