বিনোদন ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৪৯

কলকাতার সিনেমায় নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

দুই বাংলার বেশ জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এই মুহূর্তে মুম্বাইয়ে অবস্থান করছেন এ অভিনেত্রী। সেখানে বাংলাদেশ-ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের চিত্রায়ণে অংশ নিয়েছেন এ অভিনেত্রী। দাদা সাহেব ফালকে স্টুডিওতে চলছে বায়োপিকের চিত্রায়ণ।

মার্চ মাসের পুরো সময়টা মুম্বাইতে থাকবেন ফারিয়া। এরপর শুরু হবে তার কলকাতা মিশন। মুম্বাই থেকে ফিরে কলকাতার দুই সিনেমার চিত্রায়ণে অংশ নেওয়ার কথা রয়েছে ফারিয়ার। কলকাতার সিনেমার অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছে অভিনেত্রী নিজে। নতুন দুই সিনেমার মধ্য রয়েছে ‘ভয়’ এবং ‘বিবাহ অভিযান-২’। এপ্রিলে ‘ভয়’ এবং জুনে ‘বিবাহ অভিযান-২’ সিনেমায়র চিত্রায়ণে অংশ নিবেন ফারিয়া।

ভয়’ সিনেমাটি পরিচালনা করবেন রাজা চন্দ। এ সিনেমায় ফারিয়া স্ক্রিন শেয়ার করবেন অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে। এতে সফল সাঁতারুর ভূমিকায় দেখা যাবে অঙ্কুশকে। আর একজন শিক্ষকের ভূমিকায় অভিনয় করবেন নুসরাত ফারিয়া।

উল্লেখ্য, বিরসা দাসগুপ্তের পরিচালনায় ‘বিবাহ অভিযান’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। ওই সিনেমার দ্বিতীয় কিস্তি ‘বিবাহ অভিযান-২’। আগের কিস্তির মতোই রুদ্রনীল, সোহিনী, অঙ্কুশ, নুসরাত ফারিয়া, অনির্বাণ, প্রিয়াঙ্কাদের দেখা যেতে পারে এ কিস্তিতে। তাদের সঙ্গে যোগ হতে পারে নতুন মুখ সৌরভ দাস। তবে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এবারের কিস্তিতে বদল হতে পারে পরিচালক।