বিনোদন ডেস্ক
পশ্চিমবঙ্গের রাজনীতি বা টলিউড শিল্পীদের নাটকীয়তা দিনে দিনে নতুন মাত্রা যোগ করছে। এরমধ্যেই খবর এসেছে, তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সাংসদ নুসরাত জাহানের বিশেষ বন্ধু বা কথিত প্রেমিক যশ দাশগুপ্তও একই কাজ করেছেন। আর এ দিকে যশ ও নুসরাতের প্রেমের গুঞ্জন আজকের নয়।
খবরটি পশ্চিমবঙ্গের গণমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে অন্য আরেকটি কারণে। তা হলো কয়েক মাস ধরেই এই সাংসদ সংসার জীবন নিয়ে আলোচনায় আছেন। স্বামী নিখিল জৈনের বাসা ছেড়ে তিনি থাকছেন বাবার বাসায়। চলছে ভাঙনের সুর। পাশাপাশি বেশ ঘনিষ্ঠভাবে উপস্থিতি দেখা যাচ্ছে যশ গুপ্তের সাথে। ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, যশের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন নুসরাত।
তবে এরই মধ্যে নুসরাতের বিপরীত মতাদর্শে যশের দাঁড়ানোয় প্রশ্নও উঠেছে- তবে কি তাদের সম্পর্কেও ফাটল দেখা দিয়েছে? সম্পর্ক ভাঙ্গার কারণ হিসেবে কলকাতার পত্রিকাগুলোতে যে বিষয়গুলো সামনে নিয়ে এসেছিল, তার মধ্যে অন্যতম নিখিলের পরিবারের রাজনৈতিক মতাদর্শ। ওই পরিবারের লোকজন নাকি নুসরাতের বিপরীত মতাদর্শের রাজনীতির সাথে যুক্ত। এখন যশ গুপ্তও বিজেপিতে যোগ দিয়ে জানান দিলেন মনের দিক দিয়ে এক হলেও রাজনৈতিকভাবে দুজন আলাদা জগতের মানুষ।
এদিকে, তবে পুরো বিষয়টি নিয়ে এখন নুসরাত বা যশ কোনও মন্তব্য করেননি।






















