বিনোদন ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ০৮:৩২

নতুন পরিচয়ে স্পর্শিয়া

বিনোদন ডেস্ক

সময়ের আলোচিত অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া অভিনয় গ্ল্যামার দিয়ে এরইমধ্যে শোবিজ জগতে নিজের জায়গা করে নিয়েছে বিশেষ করে গেল বছরের শেষ সময়ে মুক্তি পাওয়ানবাব এলএলবিছবিতে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে শাকিব খানের সঙ্গে প্রথমবার এই ছবিতে অভিনয় করেন তিনি

সম্প্রতি, প্রকাশ হয় এই গ্ল্যামারকন্যার ওয়েব ফিল্মছক ট্রেইলারছকের বাইরে, দুনিয়া নাইরে; সবাই ছকের পুতুলএমনই এক স্লোগানে টিজারটি উন্মুক্ত হয়েছিল এটি পরিচালনা করেন গোলাম সোহরাব দোদুল এতে প্রথমবারের মতো তাহসানের সঙ্গে কাজ করেছেন স্পর্শিয়া টিজারটি দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে তাহসানের পাশাপাশি এখানে দেখা যায় অন্য এক স্পর্শিয়াকে অবশেষে আজ ওয়েব ফিল্মটি মুক্তি পাচ্ছে সিনেমাটিক অ্যাপে

এদিকে ব্যবসায়ীর খাতায়ও নাম লিখিয়েছেন অভিনেত্রী অনলাইনে পোশাক ব্যবসা শুরু করেছেন এই তারকা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্পর্শিয়ারশেপ স্পর্শিয়ানামের পেজে মেয়েদের রাতের পোশাক পাওয়া যাবে স্পর্শিয়া বলেন, আমার পেজে বিভিন্ন রকমের স্লিপওয়্যার পাওয়া যাবে এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা অভিনয়ের বাইরে এটিও ভালোভাবে পরিচালনা করতে পারবো বলে আশা রাখছি

ছক নিয়ে স্পর্শিয়া বলেন, ট্রেইলারটি দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছে এবার অপেক্ষার পালা শেষ হচ্ছে ক্রাইম থ্রিলার গল্পের এই ফিল্মে দর্শকরা অন্যরকম উন্মাদনায় ভাসবে তাহসান ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ এরমধ্য দিয়ে দর্শকের মনেও আমরা জায়গা করে নিতে পারবো বলে আশা করি

এর আগে এই অভিনেত্রী নিয়ামুল মুক্তারকাঠবিড়ালিএবং অনন্য মামুনেরআবার বসন্তছবিতে অভিনয় করে দর্শকদের কাছে প্রশংসিত হন অভিনয়ের বাইরে স্পর্শিয়ারকচ্ছপনামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান আছে