বিনোদন ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ০৯:৪১

টিকা নিলেন ফজলুর রহমান বাবু

বিনোদন ডেস্ক

করোনা ভাইরাসের টিকা নিয়েছেন নন্দিত অভিনেতা ফজলুর রহমান বাবু টিকা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ দিয়েছেন তিনি

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে উপস্থিত হয়ে টিকা নিয়েছেন বাবু

সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকা নেওয়ার সময়কার ছবি প্রকাশ করে বিষয়টি নিজে তিনি জানান দেয় ছবির ক্যাপশনে লেখেন, যথাযথ পরিবেশ, চমৎকার ব্যবস্থাপনা ধন্যবাদ সকল স্বাস্থ্যকর্মীকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী

এছাড়া, টিকা নেওয়ার পর শারীরিকভাবে ভালো আছেন বলেও জানিয়েছেনঅজ্ঞাতনামাখ্যাত এই অভিনেতা

এর আগে শোবিজ অঙ্গন থেকে করোনার টিকা নিয়েছেন- উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা চিত্রনায়ক আলমগীর এছাড়া সংসদ সদস্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, নাট্যজন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, অভিনেতা মামুনুর রশীদ, তারিক আনাম খান, অভিনেত্রী নিমা রহমান, রকস্টার জেমস, চিত্রনায়ক নাইম, চিত্রনায়িকা শাবনাজসহ আরও অনেকে