বিনোদন ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ০৯:৩২

তাহলে কি কপিল শর্মা শোতে ফিরছেন সুনীল

বিনোদন ডেস্ক

ভারতীয় টেলিভিশনে বহুল জনপ্রিয় রিয়্যালিটি শো কপিল শর্মা শো এর আগে  সে শোয়ের কমেডিয়ান কপিল শর্মার সঙ্গে বেশ কয়েক বছর আগে ঝামেলা হয়েছিল সুনীল গ্রোভারের তার রেশ ধরেই ‘দ্য কপিল শর্মা শো’ থেকে চলে গিয়েছিলেন এ কমেডিয়ান জনপ্রিয় এ অনুষ্ঠানটিতে ‘ডক্টর গুলাটি’ চরিত্রে দেখা যেত তাকে

২০১৪ সালে নিজের বেতন বাড়ানোর আবেদন করেছিলেন সুনীল কিন্তু তা গ্রহণ করেনি ‘দ্য কপিল শর্মা শো’ এর সঙ্গে সংশ্লিষ্টরা তারপর ‘ম্যাড ইন ইন্ডিয়া’ নামে শো শুরু করেন সুনীল বিষয়টি মানতে পারেননি কপিল শর্মা যদিও সুনীলের শো খুব বেশি সাড়া ফেলতে পারেনি পরে অবশ্যই কপিলের শোতে ফিরে এসেছিলেন সুনীল

তারপর ২০১৭ আবার বিবাদে জড়ায় সুনীল ও কপিল অপ্রকৃতস্থ অবস্থায় এক সহকর্মীর গায়ে হাত তুলতে গেলে তাকে বাধা দেন সুনীল ওই সময় কপিল বেশ চড়াও হয়েছিলেন সুনীলের ওপর এরপরই শো ছেড়ে চলে আসেন সুনীল

এবার নাকি তিক্ততা ভুলে কপিল শর্মার শোতে ফিরছেন সুনীল এমন আলোচনাই চলছে বি-টাউনে যদিও সেরকম কোনো সম্ভাবনা নেই বলে জানাচ্ছে ভারতীয় একাধিক গণমাধ্যম সুনীলের ঘনিষ্ঠ সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানায়, অনুষ্ঠানটির প্রযোজক সালমান খান এখনও সুনীলকে কিছু বলেননি