বিনোদন ২০ ফেব্রুয়ারি, ২০২১ ০৯:০৬

ফারুকীর সিরিজে থাকছে না অপি করিম

বিনোদন ডেস্ক

দেশের নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ওয়েব সিরিজে অভিনয় করছেন অপি করিম এমন খবরই গত কয়েকদিন ঘুরে বেড়াচ্ছে গণমাধ্যমে তবে গতকাল শুক্রবার মোস্তাফা সরয়ার ফারুকী গণমাধ্যমকে বলেন, এটি ভুল তথ্য অপি করিমের সঙ্গে আমার ওয়েব সিরিজে অভিনয়ের ব্যাপারে কোনো কথা হয়নি

এছাড়া শুক্রবার নিজের ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেছেন ফারুকী তিনি লিখেছেন, অপি করিম আমার ওয়েব সিরিজে অভিনয় করছে না বা তার অভিনয় করা নিয়ে কোনো কথাও হয় নাই! ব্যাপারটা সবার জন্যই এখন একটু বিব্রতকর দিকে যাচ্ছে! আগেও বলেছি, আমরা সময় মতো বলবো কারা অভিনয় করছে

এই স্ট্যাটাসের সূত্র ধরেই যোগাযোগ করা হয় ফারুকীর সঙ্গে তিনি বলেন, আমি বুঝলাম না এমন তথ্য তাদের কারা দিলেন অপি করিম আমার ওয়েব সিরিজে অভিনয় করছেন কি-না বাপারে তো আমি কাউকে কিছু বলিনি তাহলে কেন এমন খবর এলো বিষয়টি খুবই বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে

সম্প্রতি একটি লম্বা স্ট্যাটাস দিয়ে ওয়েব সিরিজ নির্মাণের খবর জানান ফারুকী তবে ওই সিরিজের নাম প্রকাশ করেননি নির্মাতা শোনা যাচ্ছে, ওয়েব সিরিজটির সম্ভাব্য নামনতুন প্রেমের তরী তবে ফারুকী মুখ না খোলা পর্যন্ত বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না ফারুকী জানান, শিগগিরই শিল্পীদের নামের তালিকা প্রকাশ করা হবে